শিরোনাম
◈ বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়ার ◈ তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা ◈ তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা ◈ দুই বছর পর ভারতীয় ট্যুরিস্ট ভিসা ফিরছে: আবেদন, অ্যাপয়েন্টমেন্ট ও প্রয়োজনীয় কাগজপত্র দেখুন এক নজরে ◈ ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মারা যাওয়া ভিডিও ভাইরাল, কী ঘটেছিল? যা জানাগেল ◈ দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ভারতের ত্রিপুরা মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আত্মগোপনে থাকা সাবেক এমপি ডা. প্রাণ গোপাল দত্ত (ভিডিও) ◈ চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু ◈ বাংলাদেশ-চীনের যৌথ ঘোষণা: কৌশলগত সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার ◈ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২১, ০২:৪৫ রাত
আপডেট : ০৮ মার্চ, ২০২১, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৮ মাসে কোরআন মুখস্থ করে বিস্ময় সৃষ্টি ৯ বছরের আশিকের

ডেস্ক রিপোর্ট: মাত্র আট মাস সময়ে পুরো কোরআন শরিফ মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছেন নয় বছর বয়সী হাফেজ আশিকুর রহমান।

রোববার (৭ মার্চ) বিএম মিলনায়তন দক্ষিণ আজমপুর মুন্সি মার্কেট দক্ষিণ খান ঢাকায় হাফেজ আশিকুর রহমানকে সংবর্ধনা দেয়া হয়।

মাওলানা নেয়ামতুল্লাহ আমীন আরো বলেন, স্বাভাবিকভাবে একজন শিক্ষার্থীর পূর্ণ কোরআন হিফজ সমাপ্ত করতে কমপক্ষে দুই থেকে আড়াই বছর সময়ের প্রয়োজন হয়। সেখানে মহান আল্লাহ তায়ালার বিশেষ অনুগ্রহে হাফেজ আশিকুর রহমান মাত্র আট মাসেই সম্পূর্ণ কোরআন হিফজ করে শেষ করেছে।

তিনি বলেন, এটি মহান আল্লাহ তায়ালার বিশেষ রহমত ও মহানগ্রন্থ আল কোরআনের বিশেষ মুজিজা (অলৌকিকত্ব)।

নয় বছর বয়সী এই হাফেজে কোরআনের শিক্ষক হাফেজ মাঈনুল ইসলাম বলেন, আশিকুর রহমান নাজেরা (দেখে দেখে) পড়া শেষ করে শুরুর দিকে দুই পৃষ্ঠা করে কোরআন মুখস্থ করতে থাকে। এরপরে প্রতিদিন ৭-৮ পৃষ্ঠা করে মুখস্থ শোনাত। এভাবে মাত্র আট মাস সময়ে পূর্ণ কোরআন মুখস্থ করে ফেলে।

এখন সকালে আধা পারা (১০ পৃষ্ঠা), বিকালে আধা পারা মোট এক পারা (২০ পৃষ্ঠা) করে পবিত্র কোরআন শুনাচ্ছে হাফেজ আশিকুর রহমান।

ওই সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাইতুল মুমিন মাদরাসার শিক্ষা সচিব হাবিবুল্লাহ সিরাজ,মুফতি এমদাদুল্লাহ আশরাফ, মাওলানা ফয়সাল মাহমুদ, মুফতি জহিরুল ইসলাম, মাওলানা ফজলুল হক,হাফেজ মাওলানা মাইনুল ইসলাম, হাফেজ মামুনুর রশীদ, হাফেজ মাওলানা হুজাইফা, মুফতি আল আমিন সিরাজ, মাওলানা মাহদী হাসান, ক্বারী মাহদী হাসান, মাওলানা আবুল বাশার প্রমুখ।

মেধাবী এই হাফেজের বাবা মোহাম্মদ বাবুল মিয়া তার ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন। নয়াদিগন্ত

  • সর্বশেষ
  • জনপ্রিয়