শিরোনাম
◈ অজিদের হারিয়ে ২ কোটি টাকার বোনাস পাচ্ছেন টাইগাররা ◈ আসামে ভারতীয় বিমান বাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, নিহত ৫ ◈ মরক্কোর বিপক্ষে ভিনির গোলে হার এড়াল ব্রাজিল ◈ ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, তবে বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন? ◈ ব্যাংক খাতের ওপর নির্ভরতা কমিয়ে বড় বিনিয়োগ পুঁজিবাজার থেকে আসা উচিত: অর্থমন্ত্রী ◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক?

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৫, ০৮:৩৭ সকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চাইলে আইনের ব্যত্যয় ঘটলেও আমি নেব: খালেদ মুহিউদ্দীন

শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চাইলে ইন্টারভিউ নেবেন বলে জানিয়েছেন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। এ ক্ষেত্রে আইনের ব্যত্যয় ঘটলেও তিনি ইন্টারভিউ নেবেন বলে জানিয়েছেন।

সম্প্রতি একটি আলোচনাসভায় অংশ নিয়ে এ কথা জানান তিনি।

খালেদ মুহিউদ্দীন বলেন, ‘আমি আসলে একটা জিনিস আবিষ্কার করলাম যে আইনের মধ্যে একটা জায়গা আছে।

আমি আগেই বলি, আমি কোনো দিন কোনো বেআইনি কাজ করতে চাই না। আইনের জায়গাটা হলো যখন কোনো ভিকটিম মনে করবেন যে টেলিভিশনে বা সংবাদমাধ্যমে উপস্থাপিত-প্রদর্শিত কোনো ঘটনা দ্বারা আমার ইতিপূর্বে পাওয়া ট্রমা বাড়তে পারে তাহলে এটা বেআইনি হবে। এটা বাংলাদেশের আইনেও বেআইনি, আমেরিকার আইনেও বেআইনি।’

তিনি বলেন, ‘অনেকেই আমাকে বলেছেন, আমেরিকার টিভিতে তো অনেক নিষিদ্ধ লোক... একটি উদাহরণও আমাকে তারা দেখাতে পারবেন না। নিষিদ্ধ কারো ইন্টারভিউ কোনো মার্কিন গণমাধ্যমে প্রকাশ করা হয়নি।’

তিনি আরো বলেন, ‘এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী আমাকে ইন্টারভিউ দিতে চান, এটা যদি আইনে কভার না-ও করে তাহলেও তার ইন্টারভিউ নেব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়