শিরোনাম
◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ? ◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস ◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২১, ০৮:১০ সকাল
আপডেট : ০৭ মার্চ, ২০২১, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গুগল প্লে-স্টোরে ৭ মার্চের ভাষণ

হ্যাপি আক্তার: [২] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সম্বলিত একটি অ্যানরয়েড অ্যাপ্লিকেশন গুগল প্লে-স্টোরে যুক্ত হয়েছে। অ্যাপটি গুগল প্লে-স্টোরে যুক্ত করেছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি ডিভিশন)।

[৩] সেভেন্থ মার্চ স্পিচ এনালাইসিস নামের এই অ্যাপ ইনস্টল করলে বিশ্লেষণসহ বঙ্গবন্ধুর এ ভাষণ শুনতে পারবেন যেকেউ। এখন পর্যন্ত পাঁচ হাজার বারেরও বেশি ডাউনলোড হয়েছে অ্যাপটি।

[৪] আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রোববার (৭ মার্চ) নিজের ভেরিফাইড পেজে অ্যাপটি শেয়ার করে লিখেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বিশ্ব ইতিহাসে যুগসৃষ্টিকারী সেরা ভাষণগুলোর একটি। বাঙালির মুক্তির সড়ক নির্মাণে অনন্য-দূরদর্শী ভাষণ এটি। এ ভাষণে ভাব, ভাষা, শব্দ চয়ন মানব যোগাযোগের ক্ষেত্রে অবিস্মরণীয় উপাদানে পরিণত হয়েছে। প্রতিটি বাক্য প্রয়োগে উঠে এসেছে একটি জাতির ইতিহাস, আত্মনিয়ন্ত্রণ অধিকারের সংগ্রাম ও জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার কথা। রাজনীতির এ মহাকাব্যের বিশ্লেষণধর্মী অ্যাপ ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে।’

ডাউনলোড লিংকঃ http://bit.ly/3v1ahzJ

  • সর্বশেষ