শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল ◈ ১৮ বছর পর বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ শুরু ◈ ফৌজদারহাটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন ◈ স্বাধীনতা দিবসে মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক ◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২১, ০৭:৩২ সকাল
আপডেট : ০৭ মার্চ, ২০২১, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার নন্দীগ্রামে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

জিল্লুর রয়েল: [২] বগুড়ার নন্দীগ্রামে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। জানা গেছে, থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলামের নির্দেশনায় এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ৬ মার্চ সন্ধ্যায় উপজেলার শিমলা বাজার থেকে ১০ পিস ইয়াবাসহ রজব আলী (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করে। সে সিংড়া উপজেলার মালকুড় গ্রামের আনছার আলীর ছেলে।

[৩] অপরদিকে কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আমজাদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ৭ মার্চ সকালে নাগর নদীর বাঁধ থেকে ২৫ গ্রাম গাঁজাসহ মাসুদ রানা (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। সে উপজেলার গুলিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে। এদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়