শিরোনাম
◈ ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিধান কী? ◈ মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, আহত পুলিশসহ ১৫ ◈ চট্টগ্রাম বন্দর বন্ধে রপ্তানি সংকট: কর্মবিরতিতে আটকা ১৩ হাজার কনটেইনার, ঝুঁকিতে ৬৬ কোটি ডলারের বাণিজ্য ◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২১, ০৭:২০ সকাল
আপডেট : ০৭ মার্চ, ২০২১, ০৭:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কামারখন্দে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে উপজেলা প্রশাসনের নানা কর্মসূচি পালন

রাইসুল ইসলাম: [২] সিরাজগঞ্জের কামারখন্দে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করে উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় রবিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে শ্রদ্ধাজ্ঞাপন শেষে উপজেলা মিনি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

[৩] এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম শহিদুল্লাহ সবুজ, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা সেলিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার গাজী আমিনুল ইসলাম, কামারখন্দ থানার অফিসার ইনচার্জ কে এম রাকিবুল হুদা,প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়