শিরোনাম
◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২১, ০৪:৩৩ সকাল
আপডেট : ০৭ মার্চ, ২০২১, ০৪:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৭ই মার্চ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর ভাষণের ই-পোস্টার দেখা গেছে রাজধানীর বিভিন্নস্থানে ও সোশ্যাল মিডিয়ায়

দেবদুলাল মুন্না:[২] ফার্মগেট, বঙ্গবন্ধু এভিনিউ, গুলশান, কুর্মিটোলাসহ বেশ কিছু স্থানে বিলবোর্ডের মতো দেখা গেছে এ পোস্টার। এছাড়া প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় প্রচারের জন্য দুটি ই-পোস্টার প্রকাশ করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি।

[৩] ইউনেস্কো বঙ্গবন্ধুর এই ভাষণকে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারের সাথে যুক্ত করেছে, যা বিশ্বের প্রামাণ্যচিত্র ঐতিহ্যের অংশ হিসেবে সমান গুরুত্বপূর্ণ।১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রমনা রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রদত্ত ঐতিহাসিক ভাষণের উক্তি নিয়ে ই-পোস্টারের শিরোনাম করা হয়েছে ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা।’

[৪] করোনাভাইরাস মহামারীর কারণে এই উদযাপন এখন পর্যন্ত বেশিরভাগ ভার্চুয়াল ইভেন্টের মধ্যে সীমাবদ্ধ রাখা হয় । মুজিববর্ষ উপলক্ষ্যে এ পোস্টার তৈরি করা হয়। ই-পোস্টোরের উদ্যোক্তাদের অন্যতম কবি তারিক সুজাত জানান, এই ই পোস্টারটি ১৭ মার্চের মধ্যে সারাদেশে পৌঁছে দেওয়া হবে।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়