শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২১, ০৯:২৮ সকাল
আপডেট : ০৭ মার্চ, ২০২১, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাঁতের যত্নে তেজপাতার ব্যবহার

আতাউর অপু: দাঁতকে ঝকঝকে সুন্দর করার জন্য কত কিছুই না করি আমরা। দামি টুথপেস্ট থেকে শুরু করে দন্ত চিকিৎসকের কাছে নিয়মিত যাওয়া, শুধুমাত্র হলদে দাঁতগুলোকে সাদা ঝকঝকে করার জন্য। তবে এসব  না করে ঘরোয়া কিছু নিয়ম মানলেই দাঁত হবে ঝকঝকা পরিষ্কার।

আমাদের সবার রান্নাঘরেই থাকে তেজপাতা। আর এই তেজপাতাই দাঁত ঝকঝকে রাখতে পারে। চলুন জেনে নেওয়া যাক দাঁতের যত্নে তেজপাতার ব্যবহার।

দাঁত সাদা করতে তেজপাতা দারুণ উপকারী। তবে এই তেজপাতাকে মেশাতে হবে কোনও টক ফলের সঙ্গে। যেমন, কমলা লেবু বা পাতি লেবুর খোসার সঙ্গে।

  • তেজপাতা ৪টি (কাঁচা বা শুকনো সব রকমেই হবে),
  • কমলা লেবু বা পাতি লেবুর খোসা (তেজপাতার সম পরিমাণ),
  • মুখে দুর্গন্ধের সমস্যা বা মাড়িতে ব্যথা থাকলে লবঙ্গ ২-৩টি।

প্যাক তৈরির পদ্ধতি:

  • প্রথমে তেজপাতা বেটে নিন বা মিহি গুঁড়ো করে নিন।
  • কমলা লেবু বা পাতি লেবুর খোসা শুকিয়ে লবঙ্গের সঙ্গে মিশিয়ে গুঁড়ো করে নিন।
  • এ বার এই সব উপকরণের সঙ্গে সামান্য লবণ মিশিয়ে নিন।

মনে রাখবেন, ফলের খোসা অবশ্যই শুকিয়ে নিতে হবে। কারণ, কাঁচা অবস্থায় এগুলো দাঁতের ক্ষতি করতে পারে।

ব্যবহার বিধি:

এই গুঁড়োটি সামান্য পানির সঙ্গে মিশিয়ে সপ্তাহে ৩ দিন অন্তত এক বেলা করে দাঁত মাজুন।  প্রতিদিন প্রয়োজন নেই এতে দাঁতের ক্ষতি হতে পারেরে। এভাবে কয়েকদিন ব্যবহার করলে পেয়ে যাবেন সাদা ঝকঝকে দাঁত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়