শিরোনাম
◈ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত ও ৭০ অনুচ্ছেদের বৈধতা চেয়ে হাইকোর্টে রিট ◈ আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা ◈ মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ◈ প্রধানমন্ত্রীর নির্দেশের পরও বাস টার্মিনাল সরাতে গতি নেই, যানজটে নাকাল ঢাকা ◈ জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার ◈ ফ্যামিলি কার্ডের মাঠকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, একের পর এক উপজেলায় ফল স্থগিত ◈ শূন্য পাসের ভয়াবহ চিত্র: তিন শতাধিক ‘নামসর্বস্ব’ প্রতিষ্ঠান, খোঁজা হচ্ছে কারণ, জবাবদিহির মুখে ২২৬ মাদ্রাসা ◈ অ‌্যাস্টন ভিলাকে হা‌রি‌য়ে টানা দ্বিতীয়বার উয়েফা সুপার কাপ জিত‌লো পিএসজি  ◈ পা‌কিস্তান দ‌লের অ‌ধিনায়ক বাবর আজম‌কে ‌ব্রিটিশ সংবাদ মাধ‌্যম থে‌কে দূরে রাখার পরামর্শ সা‌বেক ক্রিকেটারের

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০৫:৫৪ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০৫:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়ে মারধর, অপমানে যুবকের আত্মহত্যা

বরগুনা প্রতিনিধি: [২] শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাতপাতাল মর্গে পাঠিয়েছে তালতলী থানা পুলিশ।

[৩] শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। মতি হাওলাদার তেঁতুলবাড়িয়া গ্রামের মৃত মজিদ হাওলাদারের ছেলে।

[৪] স্থানীয়রা জানায়, উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামের হারুন শিকদারের মেয়ে ময়ূরীর সঙ্গে কয়েক মাস ধরে একই গ্রামের মতি হাওলাদারের প্রেমের সম্পর্ক চলছিল। গত কয়েকদিন আগে মতির এক আত্মীয় ময়ূরীর বাড়িতে বিয়ের প্রস্তাব দিলে তার বাবা হারুন শিকদার প্রস্তাব ফিরিয়ে দেন।

[৫] এদিকে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ময়ূরীর বাড়ির সামনে ঘোরাঘুরি করছিল মতি। এসময় কথা কাটাকাটি হয় ময়ূরীর বাবা-মা ও ভাইদের সঙ্গে। একপর্যায়ে তারা মতিকে এলোপাতাড়ি মারধর করে।পরে সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকার স্থানীয় বাসিন্দা শহিদ খান নদীর পাড়ে মাছ ধরতে গেলে একটি গাছের সঙ্গে মতিকে ঝুলতে দেখে স্থানীয়দের জানায়।

[৬] খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে তালতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পর থেকেই হারুন শিকদারের পরিবার পলাতক রয়েছে।

[৭] তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউই থানায় কোনো অভিযোগ করেননি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়