শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০৩:২৩ রাত
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘরোয়া ক্রিকেট এনসিএল খেলা নিয়ে এখনই ভাবছেন না মাশরাফী

নিজস্ব প্রতিবেদক : [২] কোভিড-১৯ এর কারণে গত বছর ২৫ মার্চ বন্ধ হয়ে যায় দেশের ক্রিকেট। যা এখনও পুরোপুরি সচল হয়নি। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও একই সময়ে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ খেলে উঠিয়ে রাখেন ব্যাট-বল।

[৩] বাংলাদেশ দল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও ফেরা হয়নি মাশরাফীর। আপাতত আন্তর্জাতিক ক্রিকেটের ভাবনা না থাকলেও উঁকি দিচ্ছে ঘরোয়া ক্রিকেট শুরুর।

[৪] শুরুতে চার দিনের জাতীয় ক্রিকেট লিগ শুরুর ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ইমার্জিং দল ও আয়ারল্যান্ড উল্ভসের মধ্যকার সিরিজ শেষে অনুষ্ঠিত হবার কথা রয়েছে এনসিএল।

[৫] এবারের মৌসুমে মাশরাফী খেলবেন কী? ২০১৮ সালে নর্থ জোনের বিপক্ষে সবশেষ ম্যাচ খেলেছিলেন তিনি। চার দিনের ম্যাচ খেলতে ফিটনেসের ব্যাপারও এসে যায়। শুক্রবার (৫ মার্চ) ঢাকা ইউনিভার্সিটিতে একটি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ দেখতে গিয়ে মাশরাফী জানালের তার এনসিএল ভাবনার কথা।
না আমি এখনও চিন্তাভাবনা করিনি, এখনও প্রস্তুতি নেই। তো দেখা যাক। এনসিএল তো চার দিনের খেলা, সো আর্লি স্টেজে হয়তবা চিন্তা নাই, দেখা যাক।

[৬] নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি জানান, ঘরোয়া ক্রিকেট তো খেলছিই। করোনার জন্য যেহেতু খেলাধুলা হচ্ছে না, তাই আমার মনে হয় না কারও কাছেই কোনো প্ল্যান আছে। বিসিবি থেকে যদি কোনো পরিকল্পনা আসে, তারপরে হয়তো চিন্তাভাবনা করবো মাঠে নামতে।

  • সর্বশেষ