শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০১:৪১ রাত
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমারের পরিস্থিতিতে উদ্বিগ্ন ব্রিটেন, সংকট কাটাতে পাশে চায় ভারতকে

সালেহ্ বিপ্লব: [২] ভারতে নিযুক্ত নয়া ব্রিটিশ হাইকমিশনার অ্যালেক্স ইলিস শুক্রবার দিল্লিতে তার প্রথম সংবাদ সম্মেলনে এ কথা জানান। ইয়ন

[৩] অ্যালেক্স উল্লেখ করেন, মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের এক মাসের মাথায় পরিস্থিতি খুব খারাপ দিকে গেছে। বিক্ষোভকারীদের অনেকে মারা গেছে। তিনি বলেন, দেশটির পরিস্থিতি স্বাভাবিক করতে ভারতকে অন্যতম প্রধান অংশীদার হিসেবে পেতে চায় ব্রিটেন।  জি নিউজ

[৪] কিন্তু মিয়ানমারে শান্তি ফেরাতে ভারত কী পদক্ষেপ নিতে পারে, সে ব্যাপারে কোনও ধারণা দিতে চাননি হাইকমিশনার। তিনি বলেন, ভারত কীভাবে এগোবে, এটা ভারতই জানে। আমরা মিয়ানমারের সামরিক জান্তার ওপর চাপ বজায় রাখতে চাই। ব্রিটেন এরই মধ্যে নেতৃস্থানীয় ভূমিকা নিয়ে জাতিসংঘে মিয়ানমারের ইস্যুটি তুলেছে।  ডিএনএ ইন্ডিয়া

[৫] বাছাই করা রিপোর্টারদের একটি গ্রুপের সঙ্গে   হাইকমিশনারের প্রায় এক  ঘণ্টার আলাপে লন্ডনে পালিয়ে যাওয়া বিজয় মালিয়া ও নীরব মোদিকে ফেরত পাঠানোর বিষয় নিয়েও কথা হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়