শিরোনাম
◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০৫:৫৬ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিজভীর নেতৃত্বে মশাল মিছিল নিয়ে ঢাকার রাস্তায় বিএনপি

নিউজ ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর শংকর এলাকা থেকে ধানমন্ডি ২৭ নম্বর পর্যন্ত মশাল মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সরকারি হেফাজতে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে ঢাকা মহানগর পশ্চিম থানা ছাত্রদলের সভাপতি জুয়েলের উদ্যোগে এ মশাল মিছিলে কয়েকশ’ নেতাকর্মী অংশ নেন।

বিক্ষোভ মিছিল শেষে রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, লেখক মুশতাককে যে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে, কার্টুনিস্ট কিশোরের বক্তব্যে তা প্রমাণিত। কার্টুনিস্ট কিশোর ও মুশতাকের ওপর বর্বর নির্যাতন চালানো হয়েছে। কিন্তু নির্যাতন নিপীড়ন করে সরকারের শেষ রক্ষা হবে না। তাদের পতন ঘণ্টা বেজে গেছে। মানুষ রাস্তায় নামতে শুরু করেছে। এ সরকারের পতন ঘটিয়ে ছাত্র-জনতা রাজপথ ছাড়বে।’

রুহুল কবির রিজভী বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে অন্যায়ভাবে ভিত্তিহীন মামলায় সাজা দেওয়া হয়েছে। কারাগার থেকে মুক্ত হলেও তিনি এখন গৃহবন্দি। আমরা অবিলম্বে গণতন্ত্রের মাতা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করছি। আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মামলা প্রত্যাহারের জোর দাবি করছি। - সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়