শিরোনাম
◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০৪:৫৬ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে যাত্রীবাহী বিমান ছিনতাইয়ের চেষ্টা

অনলাইন ডেস্ক: ইরানের একটি বিমান মাঝ আকাশেই ছিনতাই করার চেষ্টা হয়েছে। শুক্রবার (৫ মার্চ) মধ্যপ্রাচ্যভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, ছিনতাইয়ের চেষ্টা প্রতিহত করেছে দেশটির রেভুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। খবরে বলা হয়, বৃহস্পতিবার (৪ মার্চ) ইরানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে অবস্থিত আহভাজ শহর থেকে উত্তর-পশ্চিমাঞ্চলের শহর মাশহাদে যাচ্ছিল বিমানটি। আকাশে থাকা অবস্থায় রাত ১০টা ১০ মিনিটে বিমানটি হাইজ্যাক করার চেষ্টা চালানো হয়।

বিবৃতিতে বলা হয়, অপহরণ প্রচেষ্টাকারী ব্যক্তি বিমানটিকে পারস্য উপসাগরের দক্ষিণে অবস্থিত কোনো আরব দেশে নিয়ে যেতে চেয়েছিলেন। আইআরজিসি আরও বলেছে, বিমানটির সব যাত্রী নিরাপদে আছেন এবং তাদেরকে বিকল্প বিমানে গন্তব্যে পৌঁছে দেয়া হয়েছে।

বিমান ছিনতাই প্রচেষ্টার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত শুরু হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। সূত্র: বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়