শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০১:০৮ রাত
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানুষ এখন খেতে পায়, ফ্রি করোনার টিকা পাচ্ছে: ডা. হাবিবে মিল্লাত

মিনহাজুল আবেদীন: [২] বৃহস্পতিবার যমুনা টিভির টকশোতে আওয়ামী লীগের সাংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত (এমপি) বলেন, আমরা স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি। যারা বাংলাদেশকে পাকিস্তানে পরিণত করেছিলো, এখনো করতে চায়। তাদের আশা কখনো সম্পন্ন হবে না, দেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।

[৩] তিনি বলেন, জিয়াউর রহমান এবং এরশাদের কারণে দেশটা পিছিয়ে পড়েছিলো, সেগুলোর ঘাটতি এখন লাঘব হয়েছে। তার প্রমাণ বিএনপি তাদের কর্মকাণ্ডের মাধ্যমে দিচ্ছে। অল্প সময়ের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। বিএনপির পক্ষে তা করা কখনো সম্ভব নয়।

[৪] বিএনপি সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা (এমপি) বলেন, মানুষের মনে আস্থা তৈরি করতে বাইরের দেশগুলোতে সরকার প্রধান, রাষ্ট্র প্রধান, সেনাপ্রধানসহ উচ্চ ব্যক্তিবর্গ করোনার টিকা নিয়েছেন। বাংলাদেশে তা করা হয়নি, উচ্চ পদস্থকর্মীরা সবার পরে টিকা নিয়েছে। জনগণের মনে সাহস যোগাতে এটি আগে করা উচিত ছিলো।

[৫] তিনি বলেন, মানুষের মধ্যে এখন ভয় কেটে গেছে, তারা সবাই টিকা নিচ্ছে, এখন সরকারের উচিত বাংলাদেশে প্রতি মাসে ভারতের সেরাম ইনিস্টিটিউট এবং বেক্সিমকোর সঙ্গে চুক্তি অনুযায়ী প্রতিমাসে যে ৫০ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে, সেগুলো যেন সঠিক সময়ে দেশে আসে এবং মানুষ তা গ্রহণ করতে পারে সে ব্যবস্থা করা। সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়