শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২১, ০৪:৪৬ সকাল
আপডেট : ০৫ মার্চ, ২০২১, ০৪:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমোর যৌন কেলেঙ্কারীতে নিউইয়র্ক গভর্নর প্রার্থী হতে পারেন ক্যাটসিম্যাটিডিস

রাশিদুল ইসলাম : [২] মার্কিন কোটিপতি জন ক্যাটসিম্যাটিডিস সাবেক মার্কিন প্রেসিডেন্ট ক্লিনটনকে বড় ধরনের অর্থসহায়তা দিয়েছিলেন। কিছুদিন আগেও তিনি ছিলেন ট্রাম্পের বড় সমর্থক। ২০০৯ সালে রিপাবলিকানদের হয়ে নিউ ইয়র্ক মেয়র প্রার্থী হবার সিদ্ধান্ত নেন। স্পুটনিক

[৩] নিউইয়র্কের সুপারমার্কেট চেইন গ্রিসটেডস এন্ড নাম্বার ২৯৯’এর মালিক ক্যাটসিম্যাটিডিস। ফোর্বস’এর ৪’শ শীর্ষ ধনীর তালিকায় আছেন তিনি। মার্কিন মিডিয়াগুলো বলছেন তিনি নিউইয়র্কের সম্ভাব্য গভর্নর প্রার্থী হতে পারেন।

[৪] ক্যাটসিম্যাটিডিসের উপদেষ্টারা তাকে বলছেন তিনি গভর্নর হওয়ার দৌড়ে উৎরে যেতে পারেন। উদার রিপাবলিকান হিসেবে তা হওয়ার সমুহ সম্ভাবনা রয়েছে।

[৫] তবে ক্যাটসিম্যাটিডিস পেজ সিক্সকে জানান তিনি এখনো এব্যাপারে মনস্থির করেননি। তবে নিউইয়র্ককে ভালবাসার চেয়ে তার আর কোনো বড় এজেন্ডা নেই। নিউইয়র্কের স্থিতিশীলতাই আমার কাম্য।

[৬] ৭২ বছরের এ ধনকুব বলেন আগামী বছর যদি গভর্নর পদে প্রার্থী হতে হয় তাহলে আমার বিলিয়ন ডলারের ব্যবসা পরিবারের কাছে বুঝিয়ে দিতে হবে।

[৭] আরেক রেডিও সাক্ষাতকারে ক্যাটসিম্যাটিডিস এও বলেছেন যদি গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় তাহলে তাকে অন্তত ১০ কোটি ডলার নির্বাচনী প্রচারণায় খরচ করতে হবে।

[৮] ফোর্বসের হিসেবে ক্যাটসিম্যাটিডিসের সম্পদের পরিমান ২.৮ বিলিয়ন ডলার। তার মেয়ে আন্দ্রিয়া ম্যানহাটান রিপালিকান পার্টির চেয়ারওম্যান।

[৯] কুমোর বিরুদ্ধে যৌন নাজেহালের বিষয়ে তিনি বলেন সে একজন সত্যিকারের যোদ্ধা। যেটি প্রয়োজন তা হচ্ছে সবার জন্যে ন্যায়বিচার।

  • সর্বশেষ