শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২১, ১১:৩১ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২১, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আতাউর রহমান অপু : “আপনার জীবনে সবচেয়ে প্রিয় নারী কে?”

আতাউর রহমান অপু: "আমার জীবনে সবচেয়ে প্রিয় নারী আমার বউ "কথাটায় হয়তো লজ্জা জরিয়ে থাকে,না হয় এটা বলা একটা অপরাধ..!!!!. তাই হয়তো কেউ বলে না। মা তো সবার কাছেই প্রিয়।নারীদের ও যদি জিজ্ঞেস করা হয় যে আপনার জীবনে প্রিয় নারী কে? তাদের অনেকে ও হয়তো উত্তরে- মা ই বলবে।

এবার নারী দিবসে একটা ভিডিও দেখছিলাম। সেখানে অনেক লোককে একই প্রশ্ন করা হচ্ছিল -

“আপনার জীবনে সবচেয়ে প্রিয় নারী কে?”

স্বভাবতই অনেকে উত্তর দিলেন – মা। কেউ বললেন – মেয়ে। কেউবা বললেন - বোন।

একজন বললেন - নানী, কারণ সে তাকে কোলে পিঠে মানুষ করেছে। এমন অনেকগুলো সম্পর্কের কথা উঠে আসল।

খুব অবাক হয়েছি একজন মানুষও উত্তর দিলেন না তার বউ তার সবচেয়ে প্রিয় নারী। অনেকক্ষণ চুপচাপ বসে ভাবলাম আসলে সম্পর্কটার সমস্যা কোথায়???

নাকি বাঙালী পুরুষের সমস্যা!

বউকে ভালবাসি বললে মান সম্মান চলে যাবে? লোকে বউ পাগল বলবে?  বউয়ের কাছে ছোট হয়ে যাবে অথবা বাকী পুরুষদের সামনে হেডম কমে যাবে?

এমন একজন মানুষও কি নেই যার হাসপাতালের বেডের পাশে নির্ঘুম রাত কাটিয়েছেন তার স্ত্রী। অথবা একসাথে জীবনের যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির আভিজাত্যকে দূরে রেখে স্বল্প বেতনর ছেলেটার হাত ধরে বাবার বাড়িটা ছেড়ে এসেছে। শ্বশুড় বাড়ির ঝাল তরকারিতে ভাত খেতে না পেরেও ফোনে বাবার বাড়িতে জানিয়েছে অনেক ভাল আছে। নাকি নিজের বিছানা, মায়ের রান্না, জন্মের পরের বাড়িটা সব ফেলে আসা অনেক সহজ যার কারণে বউ কখনোই প্রিয় নারী হবার যোগ্যতা রাখেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়