শিরোনাম
◈ মন্ত্রীদের কথা কম বলে মনোযোগ দিতে নির্দেশ, ১৮০ দিনে পারফরম্যান্স মূল্যায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২১, ০৩:০১ রাত
আপডেট : ০৫ মার্চ, ২০২১, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে ফিরিয়ে আনা হবে নীরব মোদিকে, তাকে প্রত্যর্পণে অনুমতি লন্ডন আদালতের

রাশিদুল ইসলাম : [২] লন্ডনের আদালতটির বিচারক স্যামুয়েল গুজি বলেন, ‘নাগরিক অধিকারের বিষয়টি মাথায় রেখেই নীরব মোদিকে ভারতে ফেরানো সম্ভব। তাছাড়া এখনও পর্যন্ত সে রকম কোনও প্রমাণ মেলেনি যে ভারতে সঠিক বিচার পাবেন না তিনি।’ ফিনান্সিয়াল এক্সপ্রেস

[৩] তবে ভারতে ফিরিয়ে আনা হলেও আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করতে পারবেন নীরব মোদি। ১৪ দিনের মধ্যে আদালতে আবেদন করতে পারবেন তিনি। সেক্ষেত্রে অনুমতি নিতে হবে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর।

[৪] ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং এনফোরসমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর পক্ষ থেকে ব্রিটিশ সরকারের কাছে আবেদন জানানো হয় নীরব মোদিকে বন্দি হিসেবে ভারতে পাঠানো হোক। তার ভিত্তিতেই নীরব মোদির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গ্রেপ্তারের পর ওয়েস্টমিনিস্টার আদালতে শুরু হয় তার বিচার।

[৫] নীরব মোদির আইনজীবীরা আদালতে জানান, কোভিড মহামারীর সময়ে তার মানসিক অবস্থার অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে ভারতের জেলে তাকে রাখা হবে না।

[৬] পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩ হাজার ৫০০ কোটি রুপির জালিয়াতি ঘটনায় অভিযুক্ত নীরব মোদি। ভারতের সিবিআই ও ইডির তদন্ত বলছে চুরি করা অর্থের একটা বিরাট অংশ পরিবারের কয়েকজনের অ্যাকাউন্টে রেখে দিয়েছেন নীরব মোদি। গত বছর ব্রিটেনে গ্রেপ্তার হন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়