শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২১, ০৬:৫৭ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২১, ০৬:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে মরদেহ ফেলে পালিয়েছে স্বজনরা

এএইচ রাফি: ২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে হেনা বেগম (২০) নামের এক তরুণীর মৃতদেহ ফেলে রেখে পালিয়ে গেছে স্বজনরা। বুধবার সন্ধ্যা ৭টা দিকে এই ঘটনা ঘটে। হাসপাতালের রেজিস্ট্রারে ওই তরুণীর পরিচয় লেখা রয়েছে, জেলার নাসিরনগর উপজেলার পুকিরদিয়া গ্রামের শাহজাহান মিয়ার স্ত্রী।

জরুরী বিভাগের স্টাফ নার্স আতিকুর রহমান জানান, সন্ধ্যায় এক নারী ও দুইজন পুরুষ হেনা আক্তার নামে এক তরুণীকে জরুরী বিভাগে নিয়ে আসে। এসময় তারা নিজেদের ওই তরুণী স্বজন পরিচয় দিয়ে জানায়, সে চালের পোকা নিধনের কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। পরে কর্তব্যরত চিকিৎসক ওই তরুণীকে দেখে মৃত ঘোষণা করেন। এরপর থেকে তরুণীর সাথে আসা ওই নারী ও দুইজন ব্যক্তিকে খোঁজে পাওয়া যাচ্ছে না।

জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আরিফুজ্জামান হিমেল জানান, ওই তরুণীকে নিয়ে আসার পর স্টাফরা জানালে আমি তাকে দেখি। কিন্তু হাসপাতালে নিয়ে আসার প্রায় আধা ঘণ্টা আগেই তরুণীটি মারা গেছে বলে ধারণা করা যাচ্ছে'।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, 'আমরা লাশ ফেলে যাওয়ার বিষয়টি লোক মারফত জানতে পেরেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়