শিরোনাম
◈ আবা‌সিক ক্যাম্পের জন্য দল ঘোষণা করলো বাফু‌ফে  ◈ উত্তরায় রিকশাচালক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও শপিং কমপ্লেক্স ভাঙচুর (ভিডিও) ◈ গাজায় ইসরাইলি বিমান হামলায় ৯ পুলিশসহ ১৩ জনের মৃত্যু ◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা

প্রকাশিত : ০২ মার্চ, ২০২১, ০৭:৫৬ সকাল
আপডেট : ০২ মার্চ, ২০২১, ০৭:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০ বছরে হাজারবার কুরআন খতমকারী ৮৫ বছর বয়সী বৃদ্ধের ইন্তেকাল

ডেস্ক রিপোর্ট : বিশ বছরে এক হাজারবার পবিত্র কুরআন শরিফ খতমকারী ৮৫ বছর বয়সী তুর্ক বংশোদ্ভূত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ওই বৃদ্ধের নাম আলী তাশানকীর। তিনি প্রায় এক মাস আগে অন্ত্রে ব্যাধিজনিত কারণে অস্ত্রোপচার করেছিলেন। তুরস্কের সাকারিয়া রাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হয়ে গতকাল তিনি ইন্তেকাল করেন।

তার ছেলে মতিন বলেন, বাবার মৃত্যুর পর তিনি যে ২০ বছরে এক হাজারবার কুরআন খতম করেছেন, ওই আশ্চর্যজনক ঘটনাটি অবগত হয়েছেন।

মতিন বলেন, আমার বাবার মৃত্যুর পরে আমি তিলাওয়াত করার জন্য একটি কুরআন শরিফ খুলেছিলাম। হঠাৎ তার মধ্যে একটি চিরকুট চোখে পড়ে। যেখানে তিনি পবিত্র কুরআন তিলাওয়াতের রুটিন লিখে রেখেছেন।

মতিন আরো জানান, তার বাবা পাঁচ ওয়াক্ত নামাজের পরে এক পারা করে দিনে মোট পাঁচ পারা পবিত্র কুরআন শরিফ তিলাওয়াত করতেন। এভাবে ২০ বছরে এক হাজারবারের অধিক কুরআন খতম করেছেন তিনি। ওই বৃদ্ধ নিজের কবরের নামফলক নিজেই বানিয়ে রেখে গেছেন বলেও জানান মতিন। তার বানানো নাম ফলকই তার কবরে লাগানো হয়েছে। সূত্র: তুর্কি এজেন্সি

  • সর্বশেষ
  • জনপ্রিয়