শিরোনাম
◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান

প্রকাশিত : ০১ মার্চ, ২০২১, ০৮:২৫ সকাল
আপডেট : ০১ মার্চ, ২০২১, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিনটি টিকার যে কোনোটি মার্কিন নাগরিকদের নিতে বললেন ফাউচি

রাশিদুল ইসলাম : [২] হোয়াইট হাউসের এই কোভিড সংক্রমণ উপদেষ্টা জানিয়েছেন ১৮ বছরের কম শিশুদের জন্যে টিকা নেওয়া কার্যকর হবে কি না তা পর্যবেক্ষণ করা হচ্ছে, তবে তাদের ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা খুবই কম। জেরুজালেম পোস্ট

[৩] যুক্তরাষ্ট্রের শীর্ষ এই সংক্রমণ রোগ বিশেষজ্ঞ বলেন মার্কিনীদের আমি পরামর্শ দিয়ে বলছি ফাইজার/বায়োএনটেক বা মডার্না, টিকা যেটি পাওয়া যায় সেটি দিয়ে দেওয়া উত্তম। এমনকি তা নতুন করে অনুমোদন দেওয়া জনসন এন্ড জনসনের টিকা হলেও।

[৪] এনবিসি’র মিট দি প্রেসে ফাউচি বলেন তিনটি টিকাই ভাল। হাতের কাছে যেটি পাওয়া যায় সেটি নিয়ে নিন।

[৫] ফাউসি আরো জানান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ বছরের শেষ নাগাদ টিকা দেওয়া হতে পারে. তবে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দিতে শরৎকাল এসে পড়বে।

[৬] যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১৪ শতাংশ মানুষ টিকার প্রথম ডোজটি নিয়েছে। আগামী জুলাই নাগাদ মার্কিন নাগরিকদের জন্যে পর্যাপ্ত পরিমান টিকার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

[৭] যুক্তরাষ্ট্রে কোভিডে মারা গেছে ৫ লাখ মানুষ। তবে জানুয়ারির পর থেকে সংক্রমণের হার কমছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়