শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ০১ মার্চ, ২০২১, ০৩:৩৯ রাত
আপডেট : ০১ মার্চ, ২০২১, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মমতাকে উৎখাত করার ডাক দিলেন পীরজাদা আব্বাস সিদ্দিকি

রাশিদুল ইসলাম : [২] ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে বাম শরীক দলের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়েছেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)-এর প্রতিষ্ঠাতা ও ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকি। একইসঙ্গে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘জিরো’ করার চ্যালেঞ্জ জানিয়েছেন। পীরজাদা আব্বাস সিদ্দিকি রোববার পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার ঐতিহাসিক ব্রিগেড ময়দানে রাখা বক্তব্যে ওই আহ্বান জানান।

[৩] পীরজাদা আব্বাস সিদ্দিকি বলেন, ‘যেখানে যেখানে বাম শরীকদল প্রার্থী দেবে আগামী নির্বাচনে মাতৃভূমিকে রক্ত দিয়ে হলেও স্বাধীন করব। বামপন্থিরা ও শরীক দল যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানেই আমরা তাদেরকে জয়ী করে আগামীদিনে বিজেপি সরকার ও বিজেপি সরকারের বি টিম মমতাকে আমরা বাংলা থেকে উৎখাত করে ছাড়ব।’

[৪] তিনি বলেন, ‘আজকে বাংলার স্বাধীনতাকে কেড়েছে এই মমতা। বাংলার নারীদের অধিকার কেড়েছে মমতা। একটা ‘রেপ’-এর জন্য ২ লাখ টাকা মূল্য নির্ধারণ করেছেন মমতা। আন এডেড মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, পার্শ্ব শিক্ষক-শিক্ষিকা, সিভিক ভলেন্টিয়ার, পুলিশ কর্মী সবাই মমতার আমলে বিপদে রয়েছে। ওর দাদাগিরিতে কেউ কথা বলতে পারে না। একমাত্র এই বাঘের বাচ্চা কথা বলে। ওদেরকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামীদিনে মমতাকে ‘জিরো’ করে আমরা দেখিয়ে দেবো।’

[৫] যখনই ভারতের উপরে কোনও কালো থাবা পড়েছে তখনই এই বাংলার বীর পুরুষরা ব্রিটিশদের মতো কালো হাতকে ভেঙে চুরমার করেছে। এই বাংলা থেকে আজকে আমাদের শপথ নিতে হবে বিজেপিমূলক কালো হাতকে ভেঙে দিতে হবে’ বলেও পীরজাদা আব্বাস সিদ্দিকি মন্তব্য করেন।

[৬] সমাবেশে বামফ্রন্ট নেতা সীতারাম ইয়েচুরি, বিমান বসু, ডি রাজা, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, আবদুল মান্নান, ভূপেশ বাঘেলসহ বাম-কংগ্রেসের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ