শিরোনাম
◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার

প্রকাশিত : ০১ মার্চ, ২০২১, ০১:১১ রাত
আপডেট : ০১ মার্চ, ২০২১, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রমিকদের পাওনা পরিশোধে অনিষ্পন্ন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির সুপারিশ

মনিরুল ইসলাম: [২] একাদশ জাতীয় সংসদের ‘শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১২তম বৈঠকে এই সুপারিশ করেছে।

[৩] রোববার কমিটির সভাপতি মো. মুজিবুল হকের সভাপতিত্বে সংসদ ভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, শাজাহান খান, মো. নজরুল ইসলাম চৌধুরী এবং শামসুন নাহার বৈঠকে অংশগ্রহণ করেন।

[৪] বৈঠক সূত্র জানায়, শ্রমিকদের পাওনাদি দ্রুত পরিশোধের লক্ষ্যে শ্রমিকদের করা অনিষ্পন্ন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য পুনরায় বিজেএমসিকে কমিটি সুপারিশ করেছে।

[৫] বৈঠকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর আধুনিকায়ণ ও শক্তিশালীকরণ এবং ১৩টি জেলার কার্যালয় স্থাপন প্রকল্পের মধ্যে ৬টি জেলার কাজ চলমান থাকায় কমিটি সন্তোষ প্রকাশ করেন এবং বাকী ৭টি জেলায় কার্যালয় স্থাপনের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

[৬] বৈঠকে মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন প্রকল্পসমূহের ডিজিটাল প্রেজেন্টেশন উপস্থাপন করা হয় এবং উন্নয়ন প্রকল্পসমূহের কার্যক্রম নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

[৭] বৈঠকে কমিটির সদস্য শাজাহান খানের অফিসে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ২ জন কর্মকর্তা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য কাজ করেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় হতে একটি প্রতিবেদন দাখিল করায় শাজাহান খান, এমপি অসন্তোষ প্রকাশ করেন। কমিটির সদস্য শাসমুন নাহারকে উক্ত প্রতিবেদনটি পুন:তদন্ত করার জন্য কমিটি সুপারিশ করা হয়।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়