শিরোনাম
◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ

প্রকাশিত : ০১ মার্চ, ২০২১, ১২:৪৬ দুপুর
আপডেট : ০১ মার্চ, ২০২১, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলমান পরীক্ষা স্থগিতের ক্ষোভে তিন শিক্ষার্থীর মানববন্ধন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: [২] জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা স্থগিত করার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে মির্জাপুর সরকারি কলেজের তিন শিক্ষার্থী।

[৩] রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে পরীক্ষা স্থগিতের প্রতিবাদ জানান।

[৪] মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী মো. মনির হোসেন বলেন, চূড়ান্ত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে ৫৮ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা আটকে গেছে। এতে করে ফের ভয়াবহ সেশনজটের কবলে পড়েছি আমরা। হঠাৎ করেই চলমান পরীক্ষা বন্ধ করা অযৌক্তিক। এর দায়ভার কে নেবে? হুট করেই এভাবে সব বন্ধ করায় শিক্ষার্থীদের স্বপ্ন ভেঙে যাচ্ছে। সরকারের কাছে অনুরোধ জানায় যেন চলমান পরীক্ষাগুলো বন্ধ না করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়