শিরোনাম
◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ ◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস ◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪৭ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহে মুজিববর্ষ উপলক্ষে বিআরটি’র বিশেষ সেবা সপ্তাহ শুরু

আল আমীন: [২] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ময়মনসিংহে উদ্যোগে চার দিনব্যাপী বিশেষ সেবা সপ্তাহ শুরু হয়েছে। রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সপ্তাহের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিআরটি’র বিশেষ সেবা সপ্তাহ বেলুন পায়রা উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

[৩] এ সময় ময়মনসিংহ সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জি: মো. আব্দুল খালেক জানান, সেবা সপ্তাহ চলাকালে বিআরটিএর সার্ভিস পোর্টালের মাধ্যমে শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল রেজিস্ট্রেশন প্রদান করা হবে। একইসঙ্গে ট্রাফিক আইন মেনে চলার জন্য জনসাধারণের মধ্যে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা ও দেয়ালে পোস্টার লাগানো হবে। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এই সেবা সপ্তাহ চলবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়