শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:০১ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাবের অভিযানে এক সপ্তাহে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসীসহ ৯৮ জন গ্রেপ্তার

সুজন কৈরী: রাজধানীর মোহাম্মদপুর, শেরেবাংলা নগর ও হাজারীবাগ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি, শীর্ষ সন্ত্রাসী, ধর্ষণকারী, ছিনতাই, মাদক ও জুয়াড়িসহ ৯৮জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

গত ২০ ফেব্রুয়ারি থেকে শনিবার পর্যন্ত পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন শীর্ষ সন্ত্রাসী, একজন ধর্ষণের আসামী, ২৩ জন মাদক ব্যবসায়ী, ১৬জন ছিনতাইকারী ও মলম পার্টি, ৬ জন পাসপোর্ট দালাল এবং ৫০ জন জুয়াড়ি রয়েছেন। এছাড়া দিনাজপুর কোতয়ালী থানা এলাকায় চাঞ্চল্যকর সুমন হত্যার সূত্রবিহীন মামলার প্রধান আসামি শফিকুল ইসলামকে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে গ্রেপ্তারের পর তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে র‌্যাব-২।

ব্যাটালিয়নের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১০ কেজি আফিম, ২১০ গ্রাম হেরোইন, ১৫ হাজার ৮৪৮ পিস ইয়াবা, ১৪টি চাকু বা ছুরি ও চাপাতি, ২০৭ বোতল ফেন্সিডিল, ৪ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৯০ বোতল বিদেশী মদ, ৭৭টি মোবাইল, ৩৫টি সিমকার্ড, ১টি যাত্রীবাহী বাস, ১টি প্রাইভেটকার, নগদ ১ লাখ ৮৬ হাজার ৬০ টাকা এবং ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়