শিরোনাম
◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয়

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৪১ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে গাঁজা ফেন্সিডিল উদ্ধার, স্বামী-স্ত্রীসহ আটক ৪

সোহাগ হাসান:[২] শনিবার (২৭ ফেব্রুয়ারী) দুপরে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.স্নিন্ধ
আখতার এতথ্য নিশ্চিত করেছেন।

[৩] আটকৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার যতিন্দ্রনারায়ন গ্রামের মৃত মজসের আলী ছেলে আব্দুস সালাম (৪২) ও সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার স্থলবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), সিরাজগঞ্জ পৌর এলাকার ব্যাপারী পাড়া মহল্লার আব্দুল ব্যাপারীর ছেলে মানিক হোসেন (৪২) ও তার স্ত্রী লিপি খাতুন (৩৫)।

[৪] অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাগবাটিতে মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় মাদক ব্যবসায়ী আব্দুস সালাম ও জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ৯ কেজি গাঁজা, ১টি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

[৫] অপর দিকে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার ব্যাপারী পাড়া মহল্লার আব্দুল ব্যাপারীর ছেলে মানিক হোসেনের বাড়ী অভিযান চালায় পুলিশ। এসময় তার গোয়াল ঘরে তল্লাশি চালিয়ে ৪৯ বোতল ফেন্সিডিলসহ মানিক ও স্ত্রী লিপিকে আটক করা হয়। এঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ