শিরোনাম
◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা ◈ হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় ২০০০! ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২২ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুন্দরবনে ৪ কোটি ৯৮ লাখ টাকা ব্যায়ে ৮৮টি পুকুর খনন কাজ উদ্বোধন করেছেন পরিবেশ উপমন্ত্রী

সমীরণ রায়: [২] গত বৃহস্পতিবার বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরে সুন্দরবনে জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়ানে আনুষ্ঠানিকভাবে পুকুর খনন ও পুন:খনন কাজের উদ্ধোধন করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার তালুকদার। আগামী জুন মাসের মধ্যে এসব পুকুর খনন ও পুন:খননের কাজ শেষ হবে। এসব পুকুরের মধ্যে ৭০টিতে নির্মাণ করা হচ্ছে পাকা ঘাট।

[৩] উপমন্ত্রী বলেন, বিশ্বের বৃহতম জলাভূমির বন ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার, মায়াবী হরিণসহ ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণীর দীর্ঘদিনের সুপেয় মিঠাপানির চাহিদা মেটাতে খনন ও পুন:খনন করা হচ্ছে ৮৮টি পুকুর।

[৪] সুন্দরবনে খনন ও পুন:খনন কাজের উদ্ধোধন অনুষ্ঠানে খুলনা অঞ্চলেন বন সংরক্ষক (সিএফ) মো. মইন উদ্দিন খান ও বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেনসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

[৫] ম্যানগ্রোভ এই বনের বাংলাদেশ অংশের ৬ হাজার ১৭ বর্গ কিলোমিটার আয়তনে মধ্যে থাকা পুকুরগুলো ঝড়-জলোচ্ছাসে ভরাট হয়ে যাওয়ায় বছরের পর বছর ধরে বাঘ-হরিণসহ বন্যপ্রাণীগুলো সুপেয় পানি সংকটের মধ্যে ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়