শিরোনাম
◈ জামায়াতের বিরোধিতা করতে বিএন‌পি নির্বাচনী প্রচারণায় মুক্তিযুদ্ধকেই কেন সামনে আনছে? ◈ বিশ্বকাপের আগে একাধিক পরিবর্তন ক্রিকেটের নিয়মে ◈ ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিধান কী? ◈ মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, আহত পুলিশসহ ১৫ ◈ চট্টগ্রাম বন্দর বন্ধে রপ্তানি সংকট: কর্মবিরতিতে আটকা ১৩ হাজার কনটেইনার, ঝুঁকিতে ৬৬ কোটি ডলারের বাণিজ্য ◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:১৩ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লেখক মুশতাকের মৃত্যুর দায় সরকার ও প্রশাসন এড়াতে পারে না: জাসদ

সমীরণ রায়: [২] জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেনের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, কারাবন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যু রাষ্ট্র ও সরকারের জন্য দুর্ভাগ্যজনক।

[৩] এতে বলা হয়, মুশতাকের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা থাকলেও আইন অনুযায়ী তার জামিন পাওয়ার অধিকার অস্বীকার করা হয়েছে। তাকে জামিনে মুক্তি দিয়েও তার বিরুদ্ধে দায়ের করা মামলার বিচার কার্যক্রম চালানোর ক্ষেত্রে কোনো অসুবিধা ছিল না।

[৪] বিবৃতিতে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরসহ ডিজিটাল নিরাপত্তা আইনে আটক সব সাংবাদিক ও লেখকের জামিনের দাবি জানানো হয়।

[৫] শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা উল্লেখ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়