শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৩৮ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লোহাগাড়ায় জাপা নেতা হত্যার ‌‘মূলহোতা’ রোহিঙ্গা যুবক গ্রেফতার

লোহাগাড়া প্রতিনিধি: [২] চট্টগ্রামের  জাতীয় পার্টির (জাপা) নেতা আনোয়ার হোসেন হত্যাকাণ্ডে অভিযুক্ত রোহিঙ্গা যুবক মোহাম্মাদ উল্লাহ ওরফে মাহমুদুল্লাহকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। বলা হচ্ছে, আনোয়ার হত্যাকাণ্ডের মূলহোতা এই মাহমুদুল্লাহ।বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়।

[৩] লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসেন মাহমুদ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, এর আগে গ্রেফতার আরেক রোহিঙ্গা যুবকের দেয়া তথ্যের ভিত্তিতে কুতুপালং ক্যাম্পে অভিযান চালিয়ে মাহমুদুল্লাহকে গ্রেফতার করা হয়।

[৪]  নিখোঁজ হওয়ার এক মাস পর গত ২৯ জানুয়ারি রাতে লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাট সওদাগর পাড়ার খামার থেকে জাপা নেতা আনোয়ার হোসেনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়