শিরোনাম
◈ ইমরান খান‌কে সুচিকিৎসা দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে কপিল দেব ও সু‌নিল গাভাস্কারের চিঠি ◈ বাংলাদেশের ভোট নিয়ে যা বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (ভিডিও) ◈ কেমন হলো তারেক রহমানের মন্ত্রিসভা ◈ ‌বেন‌ফিকার বর্ণবাদী আচর‌ণে ১১ মিনিট খেলা বন্ধ, ভিনিসিউসের গোলে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫২ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শওগাত আলী সাগর:  অন্যের ব্যক্তিগত তথ্যাদি সম্বলিত পাসপোর্ট কি আর কেউ চাইলেই সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতে পারে?

শওগাত আলী সাগর: পাসপোর্ট হচ্ছে অত্যন্ত ব্যক্তিগত এবং গুরুত্বপূর্ণ দলিল। এতে একজন নাগরিকের ব্যক্তিগত তথ্যাদি থাকে, যা  সাধারণভাবে প্রটেক্টেড রাখা হয়। এটা আন্তর্জাতিক রীতি। অন্যের ব্যক্তিগত তথ্যাদি সম্বলিত পাসপোর্ট কী আর কেউ চাইলেই সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতে পারে? কোনো পত্রিকা চাইলেই তা প্রকাশ করতে পারে? বাংলাদেশের আইনে কী বলে? কোনো আইনজীবী বন্ধু কি এই ব্যাপারে আমাকে একটু জ্ঞান দেবেন?

মিডিয়ার নৈতিকতায় কী বলে সে প্রশ্ন করলাম না। কেন করলাম না সে আলোচনা থাক। মিডিয়ায় কাজ করেন (সাংবাদিক লিখলাম না সচেতনভাবেই) এমন অনেকেই ফেসবুকে ক্রিকেটার নাসিরের স্ত্রীর পাসপোর্ট পোষ্ট করেছেন। ক্রিকেটার নাসিরের সদ্য বিয়ে করা স্ত্রী আগের স্বামীকে ডিভোর্স না করেই নাসিরকে বিয়ে করেছেন- এটা প্রমাণ করতে কিংবা এর বিরুদ্ধে ক্ষোভ জানাতে যে অ্যাক্টিভিজম দেখা যাচ্ছে তা অভূতপূর্ব অবশ্যই। এই অ্যাক্টিভিস্টদের কারও কারও বক্তব্য, তৎপরতায় মনে হয়-নাসিরকে তামিমার বিয়েটাতে তারা তাদের ‘ব্যক্তিগত ক্ষতি’ হিসেবে দেখছেন। নিজেদের আক্রোশটাকে চেপে রাখতে পারছেন না। কার কাছে কখন কী যে ‘জীবন মরণ’  ইস্যু হয়ে যায়, কেন হয়ে যায়- বোঝা কঠিন বৈ কী। লেখক : সিনিয়র সাংবাদিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়