শিরোনাম
◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০২:০২ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাশ্মীর সীমান্তে গোলাগুলি বন্ধে চুক্তিতে পৌঁছেছে ভারত-পাকিস্তান

লিহান লিমা: [২] বৃহস্পতিবার ভারত এবং পাকিস্তান সেনাবাহিনীর অপারেশনাল প্রধানদের বৈঠকে সিদ্ধান্ত হয়, লাইন অব কন্ট্রোলে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীই দুই মৈত্রীচুক্তি ও সমঝোতা মেনে চলবে। ভয়েস অব আমেরিকা/আল জাজিরা

[৩]যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘দুই পক্ষই সীমান্তে শান্তি বজায় রাখার স্বার্থে পারস্পরিক সমঝোতায় সম্মত হয়েছে। দুই দেশই নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি চুক্তির সঠিক প্রয়োগ নিয়ে নজরদারী করবে। ২৪ ফেব্রুয়ারি মধ্যরাত এই চুক্তি কার্যকর হবে। কোনও বিষয়ে মতপার্থক্য হলে হটলাইনের মাধ্যমে তা আলোচনা করা হবে। এবং দ্ইু সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে নিয়মিত পতাকা বৈঠক করা হবে।’

[৪]এর আগে ২০০৩ সালে সীমান্তে অস্ত্রবিরতিতে সম্মত হয়েছিলো দুই দেশ। কিন্তু এর বাস্তবিক কার্যকারীতা দেখা যায় নি। এরপর বহুবার বিশ্বের অন্যতম বিপজ্জজনক এই কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। যাতে সেনাসদস্য ছাড়াও অনেক সাধারণ মানুষ হতাহত হয়েছেন। বিশেষজ্ঞরা পুনরায় একটি সমঝোতা চেয়েছিলেন।

[৫]ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তথ্যানুসারে, ২০২০ সালে লাইন অব কন্ট্রোল বরাবর পাকিস্তান কমপক্ষে ৫ হাজার ১৩৩ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এতে ২৪ জন সেনা ও ২২ বেসামরিক নাগরিক নিহত এবং ১৯৭ জন আহত হয়েছে।

[৬]পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানাসুরে, চলতি বছরই ভারতের সেনাবাহিনী ১৭৫বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। গত বছর ভারতের হালকা অস্ত্র এবং কামানের গোলায় পাকিস্তান শাসিত কাশ্মীরের ২৮ বেসামরিক নাগরিক নিহত হয় এবং ২৫৭ জনের বেশি আহত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়