শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৩৩ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানুষের যেসব কাজের প্রতিবাদ করবেন আল্লাহ

ইসলামি ডেস্ক: মানুষকে দুনিয়ায় কর্মের স্বাধীনতা দিয়েছেন মহান আল্লাহ। ভালো ও মন্দ কাজের পুরস্কার ও পরিণামের সুস্পষ্ট ঘোষণাও দিয়েছেন কুরআনে। অবশেষে পরকালে ভালো ও মন্দের বিচার ফয়সালা অনুষ্ঠিত হবে। কিন্তু বিচার দিবসে ৩ শ্রেণির ব্যক্তির অন্যায়ের জন্য তিনি নিজে প্রতিবাদী হবেন। সেই তিন শ্রেণির ব্যক্তির অপরাধগুলো কী?

‘হ্যাঁ’, আল্লাহ তআলা কেয়ামতের ময়দানে তিন ব্যক্তির ব্যাপারে প্রতিবাদী হবেন। হাদিসে কুদসিতে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের বর্ণনা তুলে ধরেছেন এভাবে-
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ মর্মে ঘোষণা করেছেন যে, মহান আল্লাহ বলেছেন- ‘তিন ধরনের লোক এমন আছে, কেয়ামতের দিন আমি স্বয়ং যাদের ব্যাপারে প্রতিবাদী হবো। তারা হলো-
> সে ব্যক্তি; যে আমার নামে অঙ্গীকার করার পর তা ভঙ্গ করল।
> সে ব্যক্তি; যে স্বাধীন মানুষকে (প্রতারণা দিয়ে) বিক্রি করে তার মূল্য ভোগ করল।
> সে ব্যক্তি; যে কোনো মজুরকে খাটিয়ে তার কাছ থেকে পুরোপুরি কাজ আদায় করে নিল কিন্তু তার মজুরী বা পারিশ্রমিক দিল না।’ (বুখারি, মুসনাদে আহামদ, ইবনে মাজাহ)

পরকালে কোনো ব্যক্তির ব্যাপারে আল্লাহর প্রতিবাদ করার বিষয়টি মারাত্মক ভয়াবহ ব্যাপার। যে কারণে এ তিন ধরনের অপরাধ থেকে বেঁচে থাকা কিংবা এ তিন শ্রেণির তালিকা থেকে নিজেদের দূরে রাখা খুবই জরুরি। ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সামাজিক দৃষ্টিকোন থেকেও এসব কাজ মারাত্মক ঘৃণিত অপরাধ।

সুতরাং প্রতিটি মানুষের উচিত, আল্লাহর নামে অঙ্গীকার বা শপথ করে তা ভঙ্গ করা থেকে বিরত থাকা। মানুষের সঙ্গে যে কোনো ধরনের প্রতারণা থেকে বিরত থাকা এবং শ্রমিকের যথাযথ মূল্য বা পারিশ্রমিক কাজের সঙ্গে সঙ্গে দিয়ে দেয়া। তবেই পরকালের আল্লাহ তাআলার এ কঠিন অবস্থান থেকে মুক্তি পাওয়া সম্ভব।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রতিজ্ঞা রক্ষা করার, প্রতারণা থেকে মুক্ত থাকার এবং শ্রমিকের ন্যায্য পাওনা যথাযথভাবে আদায় করার তাওফিক দান করুন। আমিন। জাগো্নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়