শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ০২:১৮ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মনজুরুল আহসান খান ও শাহরিয়ার কবীর শহীদ মিনারে রাতে ফুল দেওয়ারই পক্ষে [২]ডা. জাফরুল্লাহ চৌধুরী চান প্রভাতফেরি আবার চালু হোক

আমিরুল ইসলাম: [৩] প্রবীণ রাজনীতিবিদ মনজুরুল আহসান খান বলেন, বঙ্গবন্ধু ১৯৬৯ সনে মুক্তি পাওয়ার পর থেকে একুশের সকালে শহীদ মিনারে খুব ভিড় হতো। সমবেত জনতার লাইন ভেঙ্গে যেতো। তাই তিনি রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে ফুল দেওয়া শুরু করলেন। সেটাই এখনও চালু আছে। এতে কোনো অসুবিধা নেই।

[৪] গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, এরশাদের আমলে ২১শে ফেব্রুয়ারি রাত ১২টা মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শুরু হয়েছিলো, বাকিরাও বহাল রেখেছে। এটা ভুল কাজ।

[৫] ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবীর বলেন, লাখ লাখ মানুষের চাপ কমানোর জন্য রাত ১২টা ১ মিনিট থেকে শ্রদ্ধা জানানো শুরু করা হয়েছে।

[৬] তিনি বলেন, এখানে বাংলা প্রীতির চেয়ে বাস্তবতাটা গুরুত্বপূর্ণ। সারাদেশ থেকে অত্যন্ত ৫০ লাখ মানুষ শহীদ মিনারে আসে। পরিসর কম হওয়ায় ও বেশি মানুষ মোটামুটি নিরাপদে শ্রদ্ধা জানানোর জন্য ১২টা ১ মিনিট সময় নির্ধারণ সঠিক। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়