শিরোনাম
◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে ◈ বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায় ◈ সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল ◈ যমুনা ঘিরে আন্দোলন, রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ০২:১৪ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষকে ডিএনসিসি থেকে ভেহিকেল মাউন্টেড ফগার মেশিন হস্তান্তর

সুজিৎ নন্দী: [২] একটি পিক আপ গাড়ির উপরে স্থাপিত এই ফগার মেশিন দিয়ে এয়ারপোর্ট এলাকায় অল্প সময়ে মশার কীটনাশক প্রয়োগ করা যাবে। ডিএনসিসির পক্ষ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেনের কাছে ভেহিকেল মাউন্টেড ফগার মেশিনটি হস্তান্তর করেন।

[৩] এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়েদুর রহমান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদুল আহসান উপস্থিত ছিলেন।

[৪] সেলিম রেজা বলেন, গত বছর আমরা এডিস মশার উপদ্রব নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। শীতের শুরুতে এবং শেষে কিউলেক্স মশার উপদ্রব বাড়ে, এবারো বেড়েছে। এজন্য আমরা সাতদিন ব্যাপী চিরুনি অভিযান চালিয়ে যাচ্ছি। মশা নিয়ন্ত্রণে সক্ষমতা বাড়ানোর জন্য ডিএনসিসি কয়েকটি ভেহিকেল মাউন্টেড ফগার মেশিন ক্রয় করেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার জন্য এই ফগার মেশিনটি দেওয়া হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়