শিরোনাম
◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার ◈ গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার ◈ প্রধানমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও প্রটোকল অফিসার নিয়োগ ◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ০২:০২ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ০২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ থেকে সরাসরি আকাশ পথে কার্গো পরিবহন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস অস্ট্রেলিয়ার

কূটনৈতিক প্রতিবেদক: [২] মঙ্গলাবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের সঙ্গে সাক্ষাতে এ আশ্বাস দেন ঢাকায় অস্ট্রেলিয়ার হাইকমিশনার রাষ্ট্রদূত জেরেমি ব্রুয়ার।

[৩] বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, ২০১৬ সালে নিষেধাজ্ঞার পর ২০১৮ সাল থেকে প্রত্যাহারের জন্য অস্ট্রেলিয়াকে অনুরোধ জানায় বাংলাদেশ।

[৪] ২০১৯ সালের মার্চে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রফতানি কার্গোর নিরাপত্তা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে।

[৫] নিবিড় যোগাযোগ এবং সন্তোষজনক পরিদর্শনের ভিত্তিতে অস্ট্রেলিয়া সরাসরি কার্গো পরিবহন সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিদ্যমান নীতি সংশোধনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

[৬] ২০১৬ সালে বাংলাদেশ, মিশর, সোমালিয়া, সিরিয়া, তুরস্ক ও ইয়েমেন থেকে সরাসরি কার্গো পরিবহনের ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করেছিলো দেশটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়