শিরোনাম
◈ পাঠ্যবইয়ে আসছে বড় পরিবর্তন, দুই শ্রেণিতে নতুন চার বই ◈ মিত্রদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি: বাস্তবায়ন হবে ৩১ দফা ও জুলাই সনদ ◈ ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় বন্দিদশা, মুক্তিপণে দেড় কোটি টাকা দাবি ◈ প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ মানদণ্ডে ব্যর্থ, বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের ◈ আইনি ও প্রশাসনিক জটিলতায় ওষুধের মূল্য নির্ধারণ থমকে গেছে: বাজারে আসছে না নতুন ওষুধ, হুমকিতে বিপুল বিনিয়োগ ◈ নেপালকে হারিয়ে সিরিজে ২-১এ এগি‌য়ে গে‌লো বাংলাদেশ নারী কাবাডি দল ◈ ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ ◈ মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া, প্রাথমিক পরিকল্পনার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ মেসির সঙ্গে ‘প্রতারণা’ করেছে আর্জেন্টিনা: বিবিসির বিশ্লেষণ

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১১ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবহাওয়া অনুকূল আর দাম ভাল পাওয়ায় মসুর ডাল চাষে লাভবান হচ্ছেন কৃষকরা

আজিজুল ইসলাম: [২] বাঘারপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ রুহোল আমিন জানান, এবছর ১ হাজার ৪৭৫ হেক্টর জমিতে মসুর ডাল চাষ হয়েছে। মসুর চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো ১ হাজার ৮৮৫ হেক্টর । কিন্তু মধ্যবর্তী মৌসুমের ফসল হওয়াতে, লক্ষ্যমাত্রা নির্ধারণ থাকলেও, লক্ষ্যমাত্রার কম চাষ করা হলেও এবার উৎপাদন বেশী হবে বলে তিনি আশা করেন।

[৩] কৃষকরা বলছেন, বিঘায় ৩ হাজার টাকা খরচ করে, ৮ মণ মসুর ডাল উৎপাদন করা যায়। যা ২০-২২ হাজার টাকা বিক্রি করা যায়। স্বল্প সময়ে এবং অল্প খরচে লাভ বেশি পাওয়া যায় বলে এই উপজেলায় দিন দিন বাড়ছে মসুর ডালের চাষ। মসুর এই উপজেলার অন্যতম রবিশস্য।

[৪] মূলত বারি ৬,৭ ও স্থানীয় জাতের মসুরের আবাদ এই উপজেলায় জনপ্রিয়। উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, খেতের মসুরি ফুলে-ফলে ভরে গেছে।অনেক জায়গায় মসুরি পাক ধরেছে।

উপজেলার রায়পুর ইউনিয়নের সিলুমপুর গ্রামের কৃষক বাবলুর রহমান বলেন,১ বিঘা জমিতে এবার মসুরের চাষ করেছি। রোগ-বালাই নেই, আবহাওয়া অনুকুল থাকায় এবার ভাল ফলন আশা করছি।

[৫] উপজেলার নারিকেল বাড়িয়া এলাকার কৃষক প্রসান্ত বিশ্বাস জানান, গত মৌসুমে ২ বিঘা জমিতে মসুরের চাষ করেছিলেন। মসুর পেয়েছিলেন প্রায় ৮ মণ। এবার তিনি ৪ বিঘা জমিতে মসুরের চাষ করেছেন। উপজেলার ইন্দ্রা এলাকার কৃষক আবুল বাশার বলেন, এবার বেশি ফলন পাবার আশা করছি ।

[৬] কৃষি অফিসের কর্মকর্তারা বলছেন, বাঘারপাড়া উপজেলার মাটি ও আবহাওয়া মসুর চাষের জন্য বেশ উপযোগী। এ উপজেলায় রেকর্ড পরিমাণ জমিতে মসুর ডালের আবাদ হয়। দাম ভাল থাকায় মসুর বিক্রি করে লাভবান হন চাষিরা। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়