শিরোনাম
◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর ◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:০৬ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মহিলা আ.লীগ নেত্রী বহিষ্কার

ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র মো. মিজানুর রহমানের স্ত্রী জলি রহমানকে মহিলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় সোমবার জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জমিলা খাতুন ও সাধারণ সম্পাদক আলেয়া আক্তার তাকে বহিষ্কার করেন।

বহিষ্কৃত জলি রহমান জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।মহিলা আওয়ামী লীগের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মিজানুর রহমানের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জলি রহমানকে বহিষ্কার করা হলো।

এর অনুলিপি কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগমের কাছে পাঠানো হয়েছে।জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার জানান, সংগঠনের আর কেউ নৌকার বিরুদ্ধে প্রচারণায় অংশ নিলে একইভাবে বহিষ্কার করা হবে।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মো. মিজানুর রহমানকে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।তার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক চৌধুরী শুভ বাতেন, হবিগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জুবেদ আহমেদ সবুজ ও যুগ্ম আহ্বায়ক মো. সাগরকেও সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করে জেলা ছাত্রলীগ। যুগান্তর

  • সর্বশেষ