শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৩০ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিজিএমইএ ভবন ভাঙার কাজ ৭০ ভাগ শেষ, আপাতত লেক বর্ধিত করা হবে

সুজিৎ নন্দী: [২] বিজিএমইএ ভবন ভাঙার কাজ সর্বশেষ ৩ তলা ভাঙ্গতে হ্যামার আনা হয়েছে। ভবন ভাঙতে পেলোডার ও বুলডোজার আপাতত সরানো হয়েছে। ২/১ দিনের মধ্যে হ্যামার দিয়ে ৩তলা ভাঙ্গা হবে। সোমবার থেকে এর প্রস্তুতি শুরু হয়েছে।

[৩] ভবন ভাঙ্গার কাজে নিয়োজিত ফোর স্টার কোম্পানির সুপারভাইজার মনসুর বলেন, করোনার কারণে আমাদের কাজ তিন মাস কাজ বন্ধ ছিলো। জুন মাসের শেষে আমরা সকল কাজ শেষ করতে পারবো।

[৪] সরেজমিনে গিয়ে দেখা যায়, বর্তমানে ৮০ জন শ্রমিক কাজ করছে। ভবন ভাঙ্গার যে ইট-সুরকি ৩শ’ ফুট এলাকায় ফেলা হচ্ছে।

[৫] হাতিরঝিল এলাকায় দুটি বেজমেন্টসহ পনের তলা ভবনটি ভাঙ্গার পরপরই লেক তৈরির কাজ শুরু হবে। তবে লেক তৈরির ডিজাইন এখনো তৈরি করা হয়নি।

[৬] রাজউকের প্রধান প্রকৌশলী (ডিজাইন) ও প্রকল্প পরিচালক রায়হানুল আবেদীন বলেন, ৯০ দিনের মধ্যে ভবন ভাঙ্গার কাজ শেষ হবার কথা থাকলেও করোনা একধাপ পিছিয়ে দিয়েছে। কাজ পুরোদমে চলছে।

[৭] সেনাবাহিনী, রাজউক, বুয়েট, ইমারত বিশেষজ্ঞসহ সংশ্লিষ্টদের নিয়ে কমিটি পুরো বিষয়টি ভবন ভাঙ্গার কাজ দেখভাল করেছে। প্রতিটি স্তর ভাঙ্গার সাথে সাথে সেগুলো অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়