শিরোনাম
◈ শাসনের আসনে তারেক রহমান, সামনে বহুমাত্রিক চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে নয়, প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার শপথ হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়   ◈ নতুন সরকারের শপথে ভারত, চীনসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ ◈ দেশত্যাগের গুঞ্জনে মুখ খুললেন ফয়েজ, বললেন ‘আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছি’ ◈ ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা নিয়ে নিজের পরিকল্পনা জানালেন এহছানুল হক মিলন ◈ নির্বাচনী অনিয়মে চ্যালেঞ্জের সুযোগ: ৪৫ দিন সময় পেলেন প্রার্থীরা ◈ এমপিদের বেতন কত টাকা? ◈ এনসিপির বিক্ষোভের ডাক ◈ দেশত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে স্কটল‌্যান্ড‌কে হারা‌লো ইংল্যান্ড

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৫৮ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে মরদেহ আটকে চাঁদা দাবি, গ্রেপ্তার ৭

মঈন উদ্দীন: [২] এরা লাশ বহনকারী গাড়ীর সংঘবদ্ধ চাঁদাবাজ ও দালাল চক্রের সদস্য বলে পুলিশ জানিয়েছে।

[৩] গ্রেপ্তার সাতজন হলেন- মো. আব্দুল্লাহ (৩২), মো. রাজন (৩৫), মো. বাদশা (৪০), এমদাদুল হক (৪০), মো. বিপ্লব (৫০), জাহিদ হাসান (২৬) ও জানারুল ইসলাম (২৮)। রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি।

[৪] মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

[৪] তিনি জানান, রোববার বিকেলে নগরীর লক্ষ্মীপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়নাল আবেদীন নামে মেহেরপুরের এক ব্যক্তি মারা যান। তখন স্বজনরা নিজস্ব গাড়িতে করে লাশটি নিয়ে যাচ্ছিলেন। কিন্তু তখন আব্দুল্লাহ ও রাজন তাদের পথ আটকান।

[৫] এসময় তারা বলেন, এখান থেকে কোনও লাশ নিজ এলাকায় নিয়ে যেতে হলে তাদের রাজশাহীর অ্যাম্বুলেন্সে করেই নিয়ে যেতে হবে। তা না হলে তাদের লাশ বহনকারী মাইক্রো সমিতিকে ১০ হাজার টাকা চাঁদা দিতে হবে। এভাবে তারা লাশ আটকে রাখেন।

[৬] বাধ্য হয়ে মৃত ব্যক্তির স্বজনেরা আরএমপির গোয়েন্দা শাখায় (ডিবি) খবর দেয়। এরপর প্রথমে আব্দুল্লাহ ও রাজনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অন্য পাঁচজনকে আটক করা হয়। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। মৃত ব্যক্তির স্বজনেরাও পরে লাশ নিয়ে বাড়ি গেছেন। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়