শিরোনাম
◈ জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ◈ ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত, গ্রহণ করা হবে দায়মুক্তি অধ্যাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জেট ফুয়েলের দাম এক ধাক্কায় বাড়ল ৮০ শতাংশ ◈ জি‌নে‌দিন জিদান বিশ্বকাপের পর ফ্রান্স দ‌লের কোচ হ‌চ্ছেন! ◈ ব্যর্থতার দায়ে সেভিয়ার কোচ মাতিয়াস আলমেদা বরখাস্ত  ◈ বিদেশে উচ্চ শিক্ষায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ ‘সারাদিনের তেল ৩ ঘণ্টায় শেষ’—সংকট নয়, বাড়তি চাহিদা, অতিরিক্ত মজুত না করার আহ্বান জ্বালানিমন্ত্রীর ◈ অনিয়মে অ্যাকশন, কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, তবে লক্ষ্য উন্নত সেবা: স্বাস্থ্যমন্ত্রী ◈ ট্রাম্প কেন পিছু হটলেন, এই আকস্মিক নমনীয়তার কারণ নিয়ে যা জানাগেল ◈ ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক ইস্যুতে সম্ভাব্য আলোচনায় পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৫৯ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে সিঙ্গাপুর ও রুমানিয়া নেবে দুই হাজার: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক: [২] সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়ে বলেন, মহামারিতে আমাদের কর্মীরা চাকরি হারালেও নতুন শ্রমবাজার নিয়ে আমরা আশাবাদী। এই সময়ে দেশ দুটি থেকে কর্মী নেওয়া অত্যান্ত খুশির খবর।

[৩] সৌদি আরবসহ বিভিন্ন দেশে নারী শ্রমিক পাঠানো ব্যাপারে বাংলাদেশ ইতিবাচক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

[৪] ২৪ ফেব্রুয়ারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ্যান্টনি ব্লিংকেন এর সঙ্গে বৈঠক ও যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে ড. মোমেন বলেন, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনাসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে।

[৫] বাংলাদেশ নিয়ে নেতিবাচক প্রচারণা নিয়ে দেশটির গণমাধ্যমে কথা বলবেন তিনি।

[৬] সাগরে আটকে পড়া রোহিঙ্গাদের প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের অনুরোধে আমরা আর একজন রোহিঙ্গাও নিতে পারব না, অনেক নিয়েছি। এবার তারা আশ্রয় দিক। আমাদের ক্যাম্পে এক বর্গমাইলে ৯০ হাজার রোহিঙ্গা বসবাস করে।

[৭] মার্চে ভারতীয় পরাষ্ট্রমন্ত্রী ড. এস জয় শঙ্কর ঢাকা সফর প্রসঙ্গে বলেন, উভয় দেশের অসীমাংসিত ইস্যুতে বেশ কিছু আলোচনা হবে। যাতে উভয় দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক ফলপ্রসু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়