শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:১৬ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে এক হাজার একশ রং-তুলিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরির ব্যতিক্রমী আয়োজন

সোহাগ হাসানঃ [২] সোমবার (২২ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপান চত্বরে মুজিব শতবর্ষে ‘অস্তিত্বে বঙ্গবন্ধু’ শিরোনামে রং-তুলিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি আঁকা তিনদিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফি।

[৩] এ সময় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জান্নাতর আরা তালুকদার হেনরী, সিরাজগঞ্জ জেলা স্কাউটের সম্পাদক সরকার ছানোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা গাজী মহর আলী, গাজী কে এম বাদশা আলমগীর, গাজী আলী আজগর ছানোয়ার, ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

[৪] ব্যতিক্রমী এই ক্যানভাস তৈরির উদ্যোক্তা চিত্রশিল্পী সৌদি হুসাইন সরকার (মুরাল) বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির অস্তিত্বে মিশে রয়েছেন। তাঁর স্মরণেই আমরা এই আয়োজন করেছি। সবাই ছবি আঁকতে পারেন না। কিন্তু রংতুলির একটু স্পর্শ দিয়ে বৃহত একটি প্রতিকৃতি আঁকার অংশ হতে পারেন।

[৫] তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে এক হাজার একশ সাধারণ বাঙালির রং-তুলিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরি হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়