শিরোনাম
◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:০০ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]গ্রেগরি ঝড়ে ভেস্তে গেল রিজওয়ান ঝড়

স্পোর্টস ডেস্ক :[২]পাকিস্তান সুপার লিগে অধিনায়ক রিজওয়ানের যাত্রাটা মোটেই ভাল হলোনা। ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেললেও অভিষেক অধিনায়কত্বের ম্যাচে হেরেছে তার দল মুলতান সুলতান। লুইস গ্রেগরি ঝড়ে রিজওয়ানের দলকে হারিয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু করল ইসলামাবাদ ইউনাইটেড।

[৩]টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে মুলতান সুলতান। ওপেনিংয়ে নেমে ঝড়ো ব্যাটিংয়ে দলকে দারুণ সূচনা এনে দেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। এক প্রান্তে উইকেট পড়লেও একাই দলকে এগিয়ে নেন তিনি। তার ৫৩ বলে ৮ বাউন্ডারি ও ২ ছক্কায় ৭১ রানের ইনিংসে ৮ উইকেটে ১৫০ রান তোলে মুলতান সুলতান।

[৪]বল হাতে ইসলামাবাদের হয়ে মোহাম্মদ ওয়াসিম ৩ ও লুইস গ্রেগরি ২ উইকেট নেন।

[৫]জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভাল হয়নি ইসলামাবাদের। হেলস-সাদাবদের দ্রুত বিদায়ে ৭১ রানের মধ্যেই ৬ উইকেট হারায় ইসলামাবাদ। কিন্তু এরপর ব্যবধান গড়ে দেন গ্রেগরি। বল হাতে উইকেটের পর ব্যাটিংয়ে ঝড় তোলেন।

[৬]৩১ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জিতিয়ে অপরাজিত থাকেন তিনি। ফিফটি করার সুযোগ থাকলেও ২০ তম ওভারের প্রথম বলটি শাহিবুল্লাহ ওয়াইড দিলে আফসোস নিয়ে দলের জয়ে সন্তুষ্ট থেকে মাঠ ছাড়তে হয় তাকে। শেষ দিকে ফাহিম আশরাফের ১২ বলে ২২ রানের ইনিংসও দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

[৭]সংক্ষিপ্ত স্কোর:

মুলতান সুলতান ১৫০/৮(২০)

রিজওয়ান ৭১(৫৩), রুশো ২৫(১৪),

ওয়াসিম ৩/২৯

ইসলামাবাদ ইউনাইটেড ১৫১/৭(১৯)

গ্রেগরি ৪৯(৩১)*, হেলস ২৯(২০)

ব্রাথওয়েট ২/২৩

  • সর্বশেষ
  • জনপ্রিয়