শিরোনাম
◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ ◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস ◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৩২ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিংগাইর সদর ইউনিয়ন পরিষদে অগ্নিকান্ডে সমস্ত মালামাল পুড়ে ছাই

সিরাজুল ইসলাম : মানিকগঞ্জের সিংগাইর সদর ইউনিয়ন পরিষদে অগ্নিকান্ডে ঘরে থাকা ৪ টি কম্পিউটার ও ১ টি ফটোকপি মেশিনসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২১ শে ফেব্রুয়ারি) বিকেল ৩ টার দিকে পৌর সদরের আঙ্গারিয়া মহল্লায় মরহুম আব্দুর রশিদের মালিকানাধীন ভাড়া নেয়া সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আঙ্গারিয়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ গিয়াস উদ্দিন ও পার্শ্ববর্তী গোলাম মোস্তফা (জিএম) বলেন, বিকেল ৩ টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের টিনের ঘরে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে মসজিদে মাইকিং করা হয়। এ সময় এলাকার লোকজন আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভেতরে থাকা কম্পিউটার, আসবাবপত্রসহ  সমস্ত কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকান্ডের সঠিক কারন জানা যায়নি। তবে শর্ক সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে অনেকের ধারনা।

এ ব্যাপারে সিংগাইর সদর ইউপি চেয়ারম্যান দেওয়ান মাহবুবুর রহমান মিঠু বলেন,ইউনিয়ন পরিষদের সমস্ত ডকুমেন্টস পুড়ে ছাই হয়ে গেছে। সব মিলিয়ে ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। সিংগাইর উপজেলা চেয়ারম্যান, ইউএনও রুনা লায়লা ও এসিল্যান্ড মেহের নিগার সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়