শিরোনাম
◈ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০২ ◈ আরামদায়ক ট্রেনভ্রমণে ছিনতাই-ডাকাতির আতঙ্ক ◈ সাত দেশনির্ভর বৈদেশিক কর্মসংস্থান, নতুন শ্রমবাজারে কেন পিছিয়ে বাংলাদেশ ◈ ২৬ ফেব্রুয়া‌রি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে, অংশ নিচ্ছে ১০ দল ◈ গেইল-আ‌ফ্রিদি‌দের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড ক্রিকেট ৩ অ‌ক্টোবর শুরু ◈ শাহজালাল বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ◈ ইন্টারন্যাশনাল টি-২০'র নিলামে দল পেলেন না বাংলাদেশের কো‌নো ক্রিকেটার ◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২৯ দুপুর
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলাপাড়ায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: [২] পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভ সূচনা হয়। তবে করোনা ভাইরাসের কারনে দিবসটি পালনে সীমিত পরিসরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।

[৩] ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে পটুয়খালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিবুর রহমান মহিব এমপি, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখাসহ আওয়ামীলীগের নেতা কর্মীরা।

[৪] পরে একে একে শহীদ বেদীতে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কলাপাড়া প্রেস ক্লাব, কালাপাড়া রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

[৫] এদিকে মহান একুশে ফেব্রুয়ারি আন্তজাতিক মাতৃভাষা দিবস ও মুজিববর্ষ উপলক্ষে শহীদ শেখ কামাল স্মৃতি কমপ্লেক্সে গণনাট্য উৎসবের আয়োজন করেছে কলাপাড়া বাউল সংঘ। এছাড়া শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভার আয়োজন করা হয়।

[৬] এদিকে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে উপজেলার মহিপুর, কুয়াকাটায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

  • সর্বশেষ