শিরোনাম
◈ ডলারের দাম অপরিবর্তিত, সপ্তাহজুড়ে ওঠানামা পাউন্ড-ইউরোসহ অন্যান্য মুদ্রায় ◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন ◈ পরিবারের বড় ছেলে, যার কাঁধে অনেক দায়িত্ব: মির্জা ফখরুলকে নিয়ে জামাতা ফাহাম ◈ পেন্টাগনের হিসা‌বে ইরানের বিরুদ্ধে গত ৬ মাসের যু‌দ্ধে ১৮ মা‌র্কিন সেনা নিহত, ৭৫০ এর বে‌শি আহত   ◈ কলকাতায় অগ্নিকাণ্ড: আতঙ্কে সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন বাংলাদেশি পর্যটকেরা ◈ রাষ্ট্রপতির শপথ আজ, যেসব সড়কে থাকছে যান চলাচলে বিধিনিষেধ ◈ অ‌স্ট্রেলিয়ায় শান্তর অধিনায়কত্বে মুগ্ধ র‌বিচন্দন অশ্বিন, প্রশংসা করলেন তান‌জিদ তামিমেরও  ◈ ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব এক সহ-সভাপতি, সিওও-কে বরখাস্ত করে হাঙ্গেরির সমর্থনও হারালেন  ◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৪৫ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফটিকছড়িতে অতি অল্প সময়ে দুই শিক্ষার্থীর হিফজুল কুরআন সমাপ্ত

শাহনেওয়াজ নাজিম : [২] অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল কারিমের হেফজ সম্পন্ন করেছে ফটিকছড়ির দারুচ্ছলাম মাদ্রাসা নাজিরহাট শাখার দুই শিক্ষার্থী।

[৩] শিক্ষার্থী মো. মিসকাতুন নূর সালমান ৮মাস ১১দিনে হেফজ সমাপ্ত করে। সে নাজিরহাট পৌরসভার ডাইনজুরী এলাকার সিরাজুল ইসলাম চৌধুরী বাড়ির সাইফুল আমিনের পুত্র।

[৪] অপর শিক্ষার্থী মো.রিদুয়ান সাঈদ ১১মাস ১৩দিনে হেফজ সমাপ্ত করে। সে পশ্চিম সুয়াবিল দায়মোল্লাহ চৌধুরী বাড়ির মোঃ ইলিয়াছের পুত্র।

[৫] তারা উভয়ে একদিনেই পবিত্র কোরআন শরীফ সম্পূর্ণ মুখস্থ পাঠ করে শুনিয়েছেন।
এই দুই শিক্ষার্থীর হেফজ সমাপ্ত উপলক্ষ্যে ২০ ফেব্রুয়ারি বিকেলে অত্র মাদ্রাসায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

[৬] এতে আখেরী মুনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুফতি মুহাম্মদ মুনিরুল হক কাসেমী।

[৭] এতে উপস্থিত ছিলেন হাফেজ আহমদ ছাফা, মাওলানা রফিক উদ্দিন, হাফেজ জামাল উদ্দিন, মাওলানা রায়হান, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আজিম উদ্দিন, সমাজসেবক আবদুল্লাহ চৌধুরী, জসিম কন্ট্রাক্টর, ব্যবসায়ী ফিরোজ আহমদ, মোঃ ইয়াকুব, সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার রিয়াজুল হক সহ আরো অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়