শিরোনাম
◈ তারেক রহমানের আগমন ঘিরে বরিশালে নেতাকর্মীদের ঢল, বেলস পার্ক মাঠে সাজ সাজ রব ◈ আজ তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান ◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৪৩ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হেলথ এন্ড হোপ হাসপাতালে সন্ত্রাসী হামলা, সিনিয়র ম্যানেজার আহত

সালেহ্ বিপ্লব: [২] বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালে ঢুকে হামলা চালায় সন্ত্রাসীরা।

[৩] হাসপাতালের চেয়ারম্যান ডা. লেনিন চৌধুরী জানান, সন্ত্রাসী শরীফের নেতৃত্বে হামলা চালানো হয়। শরীফ ১৫২/১/জি, পান্থপথের শাহজালাল এন্ড স্ন্যাকসের মালিক আ.খালেকের ছেলে। তাদের একজন রোগী হাসপাতালে ভর্তি ছিলো। গতকাল রোগীর ছুটি হয়। শরীফ গং হাসপাতালের বিল পরিশোধ করতে অস্বীকার করে।

[৪] তিনি আরও জানান, হামলাকারীরা বলে, পান্থপথ এলাকায় তারা কাউকে কোন বিল দেয় না বরং তারা চাঁদা নেয়।

[৫] ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মাহমুদ হোসেনের ওপর হামলার নিন্দা জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফয়েজউল্লাহ ও সাধারণ সম্পাদক দীপক শীল। তারা অবিলম্বে সন্ত্রাসী শরীফ ও তার বাহিনীকে গ্রেপ্তারের দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়