শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৪৭ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসপাতালে কারিনা, আসছে দ্বিতীয় সন্তান

ইত্তেফাক অনলাইন ডেস্ক : দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। এখন যে কোনো সময় পৃথিবীর আলো দেখবে বলিউডের এই অভিনেত্রীর দ্বিতীয় সন্তান। এরই মধ্যে মুম্বাইয়ের বিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে কারিনা কাপুর খানকে।

১৫ ফেব্রুয়ারি সন্তান ভূমিষ্ট হওয়ার কথা থাকলেও শোনা যাচ্ছে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) যে কোনো সময় সাইফ-কারিনা দম্পতির দ্বিতীয় সন্তানের আগমন হতে পারে।

বৃহস্পতিবার দিনভর সোশ্যাল মিডিয়ায় চাপা উত্তেজনা ছিল, এখনও সেই রেশ কাটেনি। সন্তানের জন্মের আগে থেকেই সবরকম প্রস্তুতি শুরু করে দিয়েছেন ‘ড্যাডি কুল’ সাইফ আলী খান। এদিন সোশ্যাল মিডিয়ায় বেশকিছু ছবি ও ভিডিও ভাইরাল হয় যেখানে হাতে রঙ-রঙের প্যাকড খেলনা নিয়ে বাড়ির দিকে ফিরতে দেখা যায় সাইফকে।

কারিনা-সাইফের হবু সন্তান ইতিমধ্যেই উপহার পাচ্ছে ভুরি ভুরি, সেই ঝলক সোশ্যাল মিডিয়াতে খোদ শেয়ার করেছেন কারিনা কাপুর খান।

কারিনা দ্বিতীয়বার মা হলেও এই চতুর্থবার বাবা হতে চলেছেন সাইফ। অভিনেতার প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিং ও সাইফের দুই সন্তান-সারা ও ইব্রাহিম। ২০১২ সালে সাত পাকে বাঁধা পড়েন সাইফ-কারিনা। তৈমুরের জন্ম হয় ২০১৬ সালের ডিসেম্বরে। দু মাস আগেই চার পূর্ণ করেছে তৈমুর। দ্বিতীয় সন্তানের জন্মের পর মাসখানেকের বিরতি নিয়ে শিগগির কাজে ফিরবেন বলে আগেই জানিয়েছেন অভিনেত্রী।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়