শিরোনাম
◈ বিশ্বকা‌পে ভার‌তের বিরু‌দ্ধে পা‌কিস্তান খেল‌তে রা‌জি হওয়ায় কল‌ম্বো যাওয়ার বিমান ভাড়া বাড়‌লো  ◈ ফুটবলার হ‌্যা‌রি কেইনকে চায় সৌদি আর‌বের দুই ক্লাব  ◈ আজ থেকে ৭২ ঘণ্টার জন্য বন্ধ হলো মোটরসাইকেল চলাচল ◈ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ◈ সাময়িকভাবে স্থগিত মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম ◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৪২ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০৩০ সালের মধ্যে বিশ্বে লিঙ্গ সমতা আনতে চায় মার্কিন ফাস্টফুড কোম্পানি ম্যাকডোনাল্ড

আব্দুল্লাহ যুবায়ের: [২] গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রে ব্লাক লাইভস ম্যাটারস আন্দোলন হয়েছিলো। তখন কোম্পানিটি ঘোষণা দিয়েছিলো, বিশ্ব থেকে বর্ণ ও নারী-পুরুষ বৈষম্য দূর করতে অগ্রণী ভূমিকা পালন করবে তারা। বিবিসি

[৩] এরপর কর্তৃপক্ষ নভেম্বর মাসে ম্যাকডোনাল্ডে চালু করেছে লিঙ্গ বৈষম্য দূরীকরণ বিভাগ। এখানে দায়িত্বপ্রাপ্তদের কাজই হবে, কোম্পানিটির লক্ষ্য পূরণের জন্য সারা বিশ্বে নানানরকম কার্যক্রম পরিচালনা করা। ইতিমধ্যে নারী নির্যাতন বন্ধে সাফল্যের সঙ্গে প্রচারণা চালাচ্ছে ও কাজ করছে দায়িত্বশীলরা।

[৪] ক্রিস কেম্পজিন্সকি বিবিসিকে বলেন, মানুষ সব এক। শরীরের রং ও লিঙ্গ দিয়ে কখনও কাউকে বিবেচনা করা ঠিক নয়। এ বার্তা সারা বিশ্বে ছড়িয়ে দিতেই চলছে আমাদের সব প্রচেষ্টা।

[৫] ম্যাকডোনাল্ড ফ্লোরিডায় কর্মরত জ্যামেলিয়া ফেয়ারলি বলেন, যে মহৎ উদ্দেশ্য নিয়ে আমাদের প্রতিষ্ঠান সামনে এগোচ্ছে, তা বাস্তবায়নে তারা সফল হবে। কারণ, এ ক্ষেত্রে নিজ কোম্পানিতে তারা সাফল্যের পরিচয় দিচ্ছে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়