শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৩৩ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকার ‘একুশে বইমেলা’র আদলে কলকাতায় বই উৎসব

মনিরুল ইসলাম: [২] ২১ ফেব্রুয়ারি রোববার থেকে দক্ষিণ কলকাতার তালতলা মাঠে এই মেলা বসবে। চলবে ৮দিন।

[৩] জানা যায়, প্রতি বছর ‘কলকাতা আন্তর্জাতিক পুস্তকমেলার’ মতো একুশে বই উৎসবেরও উদ্যোক্তা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড ।

[৪] গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়ের জানান, এবার থেকে প্রতি বছর ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে তালতলা মাঠেই মেলা হবে। একুশে বই উৎসবের সেমিনারে বাংলাদেশ উপদূতাবাসের কর্মকর্তা ও অন্যান্য বিশিষ্টজনেরা অংশ নেবেন।

[৫] গিল্ডের সভাপতি আরও জানান, ভাষাশহীদদের শ্রদ্ধা জানিয়ে মাতৃভাষা এবং নানা শব্দের অপব্যবহার নিয়েই আলোচনা হবে। বাংলা সাহিত্য ও পাঠকরাই এখানে মূল অবলম্বন।

[৬] গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে বৃহস্পতিবার জানান, বই উৎসবের উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে। মোট ৭০টি স্টল থাকবে। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা চলবে। সূত্র: দেশ রূপান্তর, সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়