শিরোনাম
◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন! ◈ যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্প

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৪০ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহান ভাষা দিবস উপলক্ষে সিএমপির কিছু নির্দেশনা

রাজু চৌধুরী : [২] মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুন্দরভাবে পালনসহ সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কয়েকটি নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছে।

[৩] ট্রাফিক নির্দেশনা সমূহ হলো, ২০ ফেব্রুয়ারি শনিবার রাত ৯টা হতে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সোনালী ব্যাংক (লালদিঘী), জহুর হকার্স মার্কেট, আমতল, তিনপুল, সিনেমা প্যালেস, বোস ব্রাদার্স ও বৌদ্ধ মন্দির এলাকা হয়ে শহীদ মিনার এলাকার দিকে (ভিআইপি গাড়ি ব্যতীত) সকল ধরণের যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে।

[৪] শহীদ মিনারে আগত সকল শ্রদ্ধা নিবেদকারীগণ সিনেমা প্যালেস মোড় হতে পায়ে হেঁটে শহীদ মিনারে প্রবেশ করবেন।

[৫] শ্রদ্ধা নিবেদন শেষে সকলে পায়ে হেঁটে শহীদ মিনার হতে রাইফেল ক্লাবের সামনের রাস্তা দিয়ে বের হয়ে যাবেন।

[৬] এছাড়া,স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা নির্দেশনা সমূহ হলো, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

[৭] পুষ্পস্তবক অর্পণের ক্ষেত্রে প্রতি সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ ০৫ জন প্রতিনিধি উপস্থিত থাকবেন। পুষ্পস্তবক অর্পণের ক্ষেত্রে ব্যক্তি পর্যায়ে একসাথে সর্বোচ্চ ২জন উপস্থিত থাকবেন।শহীদ মিনারে প্রবেশের ক্ষেত্রে সকলের জন্য মাস্ক পড়া বাধ্যতামূলক।

[৮] প্রয়োজনে দায়িত্বরত স্কাউট/ গার্লস গাইড/ রোভার/ স্বেচ্ছাসেবক থেকে শহীদ মিনারে আগত ব্যক্তিরা হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক সংগ্রহ করবেন।

[৯] যে কোন ধরণের ব্যাগ বা সন্দেহজনক বস্তু নিয়ে শহীদ মিনার প্রাঙ্গনে প্রবেশ করা যাবে না।শহীদ মিনার প্রাঙ্গন থেকে ঘোষিত সকল ধরণের নির্দেশনাসমূহ মেনে চলতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়