শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১২ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেস্ট সিরিজ বাদ দিয়ে সাকিবের আইপিএল খেলার কারণ জানালেন হার্শা

স্পোর্টস ডেস্ক: [২] আগামী এপ্রিল-মে মাসে হবে আইপিএল। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় এবার কলকাতা নাইট রাইডার্সে সুযোগ হয়েছে সাকিবের। পুরনো দলে ফিরে যাতে গোটা টুর্নামেন্ট খেলতে পারেন, সেই কারণেই সাকিব খেলতে চান না দেশের হয়ে টেস্ট। তাই ছুটির আবেদন করেন বিসিবির কাছে। এতে ছুটিও পেয়েছেন তিনি।

[৩] কিন্তু সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাকে। কারণ তখন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ রয়েছে। কিন্তু সাকিব দেশের জন্যে না খেলে আইপিএল খেলতে যাবেন, এমনটা মেনে নিতে পারছেন না ক্রিকেট অনুরাগীরা। তবে সাকিবের আইপিএল খেলার কারণ হিসেবে গুরুত্বপূর্ণ একটা দিক তুলে ধরেছেন জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে।

[৪] তার মতে আগামী দুটি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। এরপরে ২০২২ ওয়ানডে বিশ্বকাপও হবে ভারতে। এতে এখন জনপ্রিয় এই টুর্নামেন্ট খেলে অভিজ্ঞতা অর্জন করতে এটাই সাকিবের ভালো সিদ্ধান্ত !

[৫] এক টুইট বার্তায় হার্শা লিখেন, অনেকেই দেশে টেস্ট খেলার পরিবর্তে আইপিএলকে বেছে নেয়। সাকিবও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলার পরিবর্তে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলবে। পরবর্তী দুই বছরে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও একটি বিশ্বকাপ, আইপিএলকে প্রধান্য দেয়ার কারণ আরো স্পষ্ট হয়ে উঠছে। - আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়